বিজেপিকর্মীদের কাজের সঙ্গে টানলেন রবীন্দ্রনাথকে! কয়লা মাফিয়াদের মদত দিদির, অভিযোগ প্রধানমন্ত্রীর

বিজেপি কর্মীদের কাজের সঙ্গে মোদী টানলেন রবীন্দ্রনাথকে। বাঁকুড়ার সভায় প্রধানমন্ত্রী বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ বলেছিলেন চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির।

বিজেপি কর্মীদের কাজের সঙ্গে মোদী টানলেন রবীন্দ্রনাথকে। বাঁকুড়ার সভায় প্রধানমন্ত্রী বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ বলেছিলেন চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির।

বিজেপি কর্মীরা সেরকমই মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাংলাকে বাঁচানোর জন্য লড়াই করছেন। তিনি তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। মোদীর অভিযোগ দিদি কয়লা মাফিয়াদের মদত দিচ্ছেন।

বিজেপি কর্মীদের উৎসাহ দিতে রবীন্দ্রনাথকে স্মরণ

বাঁকুড়ার সভা থেকে বিজেপি কর্মীদের উৎসাহ দিতে রবীন্দ্রনাথকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ বলেছিলেন চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির।
বিজেপি কর্মীরা সেরকমই মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাংলাকে বাঁচানোর জন্য লড়াই করছেন।

'দিদি কয়লা মাফিয়াদের মদত দিচ্ছেন'

বাঁকুড়ায় সভা করতে গিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ দিদি আদিবাসী জনজাতিদের কথা মনে করেন না। পুরুলিয়ার বাসিন্দারা বসে আছেন কালো সোনার ওপর। কিন্তু দিদি কয়লা মাফিয়াদের মদত দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মোদী।

মা-মাটি-মানুষ নিয়ে মমতাকে কটাক্ষ মোদীর

মা-মাটি-মানুষ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, মা তাঁর সন্তানদের রক্ষা করতে ব্যর্থ। মাটি নিরীহ মানুষ খুনের রক্তে লাল হয়ে গিয়েছে। আর মানুষ ভয়ে ভয়ে বাস করতে বাধ্য হচ্ছেন।

'দিদি থাপ্পড় দিলে মাথা পেতে নেবেন'

মোদী বলেন, দিদি থাপ্পড় দিলে তিনি মাথা পেতে নেবেন। কিন্তু যাঁরা তোলাবাজি, গুণ্ডাবাজি করে তাঁদের যদি দিদি থাপ্পড় মারার সাহস দেখানেন তাহলে বাংলার
এই অবস্থা হত না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+