Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর বড় আশ্বাস, কন্ট্রোল রুমের নম্বর প্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রবল বৃষ্টিপাত, ভূমিধস, বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। দার্জিলিং, কালিম্পং, মিরিক, কার্শিয়াং ব্যাপক ক্ষতিগ্রস্ত।

বহু মানুষের প্রাণহানি ঘটেছে। বিপাকে বন্যপ্রাণ। এই প্রাকৃতিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ক্ষতিগ্রস্তদের সবরকম সহযোগিতার আশ্বাস দিলেন।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, "দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন-এই কামনা করি। প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের প্রেক্ষিতে দার্জিলিং ও আশেপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

অকুতোভয় অনেক স্থানীয় বাসিন্দা হাত লাগিয়েছেন ত্রাণ ও উদ্ধারকাজে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "বিপর্যয়ের মাঝেও আঞ্চলিক মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাঁরা এই বিশাল প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছেন, তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। মিরিকের পাহিলা গাঁওয়ের ৩ নং ওয়ার্ড থেকে একজন ব্যক্তিকে সফলভাবে উদ্ধারের ঘটনাটি স্থানীয়দের মধ্যে সংহতি ও সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই উদ্ধারকার্য প্রমাণ করে যে প্রয়োজনে মানুষ কতটা ঐক্যবদ্ধ হতে পারেন। এ ধরনের সহানুভূতিশীল এবং সাহায্যকারী মনোভাব যেন সর্বদা বজায় থাকে, এই কামনা করি।"

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, "গতরাতে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আকস্মিক প্রবল বৃষ্টি এবং রাজ্যের বাইরে থেকে আসা নদীর অতিরিক্ত জলপ্রবাহের কারণে বহু এলাকা প্লাবিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

জানা গিয়েছে, গতকাল রাতে উত্তরবঙ্গে ১২ ঘণ্টায় ৩০০ মিমি-এর বেশি বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে সংকোশ নদী ও ভুটান এবং সিকিম থেকে আসা অন্যান্য নদীর জল বেড়ে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ভয়াবহ বৃষ্টিপাত ও নদী প্লাবনের ফলে কিছু মানুষের জীবনহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং সব ধরনের সহায়তা তাৎক্ষণিকভাবে পাঠানো হবে।

এই প্রাকৃতিক দুর্যোগে দুটি লোহার সেতু ভেঙে পড়েছে। একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত ও প্লাবিত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিশেষ করে মিরিক, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মাটিগাড়া ও আলিপুরদুয়ারে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। গতরাত থেকেই পরিস্থিতির উপর সব সময় নজর রাখা হচ্ছে। মুখ্য সচিব, পুলিশের ডিরেক্টর জেনারেল, উত্তরবঙ্গের জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়েছে। এই বৈঠকে গৌতম দেব এবং অনীত থাপার মতো জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরিস্থিতি মোকাবিলায় আগামীকাল মুখ্যসচিবের সঙ্গে উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে আমার।

এদিকে, উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকরা যে যেখানে রয়েছেন তাঁদের সেখানেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যতক্ষণ না পুলিশ তাঁদের নিরাপদে সরিয়ে নেয়। উদ্ধারকাজের সমস্ত খরচ সরকার বহন করবে এবং পর্যটকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। মিরিকের মতো কিছু স্থান (প্রাকৃতিক অবস্থানের কারণে) বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্যান্য বহু জায়গাতেও নিবিড় পর্যবেক্ষণ চলছে। পরিস্থিতি সম্পর্কে অবিরাম তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নির্দেশাবলি দেওয়া হচ্ছে। সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে সহায়তা পৌঁছে দিতে অফিসার ও পুলিশের সদস্যরা নিরলস কাজ করে চলেছেন।

রাজ্য সদর দফতর এবং জেলাগুলিতে ২৪x৭ কন্ট্রোল রুম চালু আছে। যে কোনও প্রয়োজনে নবান্ন দুর্যোগ ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের নম্বর +৯১ ৩৩ ২২১৩ ৩৫২৬ এবং +৯১ ৩৩ ২২৫৩ ৫১৮৫-এ যোগাযোগ করতে বলা হয়েছে। টোল-ফ্রি নম্বরগুলি হলো +৯১ ৮৬৯৭৯ ৮১০৭০ এবং ১০৭০।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+