শিয়ালদহে আগ্নেয়াস্ত্র উদ্ধারে প্রশ্নে যাত্রী নিরাপত্তা

শিয়ালদা দক্ষিণ শাখায় ১৪ নম্বর প্ল্যাটফর্মে ডাউন নামখানা লোকাল থেকে উদ্ধার ২২টি আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার রাতে নজরদারি চালাচ্ছিলেন পুলিসকর্মীরা। সেই সময় উদ্ধার আগ্নেয়াস্ত্র

শিয়ালদা দক্ষিণ শাখায় ১৪ নম্বর প্ল্যাটফর্মে ডাউন নামখানা লোকাল থেকে উদ্ধার ২২টি আগ্নেয়াস্ত্র।

মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ট্রেনটি ছাড়ার কথা ছিল। তার আগে প্রতিদিনের মতো নজরদারি চালাচ্ছিলেন পুলিসকর্মীরা। সেই সময় ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ৩৪৭৯৪ নম্বর ট্রেনের মহিলা কামরায় আসনের নীচ থেকে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করে আরপিএফ।

শিয়ালদহে আগ্নেয়াস্ত্র উদ্ধারে প্রশ্নে যাত্রী নিরাপত্তা

ব্যাগের মধ্যে ছিল ২২টি অসম্পূর্ণ পিস্তল। সেগুলিকে বাজেয়াপ্ত করে শিয়ালদহের আরপিএফ। সম্পূর্ণ ভাবে তৈরি করার জন্য এগুলিকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। আরপিএফ পিস্তলগুলিকে তুলে দেয় জিআরপির হাতে। পিস্তলগুলি উদ্ধার করার সময় মহিলা কামরা থেকে সন্দেহজনক কাউকেই পাওয়া যায়নি বলে জানিয়েছে আরপিএফ। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+