একুশের ভোটে বাংলায় বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে মহাজোট! জল্পনা উসকে দিলেন আব্বাস সিদ্দিকি

একুশের ভোটে বাংলায় বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে মহাজোট! জল্পনা উসকে দিলেন সিদ্দিকি

২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলায় ভোট লড়বে আসাদউদ্দিন ওয়েইসির মিমও। তিনি বঙ্গ সফরে এসেই ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে হাত মিলিয়েছেন। এবং উভয়ে জোট করে বাংলার ভোটে লড়ার ব্যাপারে সম্মত হয়েছেন। তার পরদিনই আব্বাস সিদ্দিকি আবার জল্পনা বাড়িয়েছেন সেই জোটকে মহাজোটে রূপান্তরিত করা নিয়েও।

ওয়েইসির মিম আর সিদ্দিকির দল জোট গড়ে লড়বে

ওয়েইসির মিম আর সিদ্দিকির দল জোট গড়ে লড়বে

সম্প্রতি ফুরফুরা শরিফে এসে বৈঠক করে গিয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের কথা বলে গিয়েছেন। বলে গিয়েছেন আব্বাস সিদ্দিকিকে সামনে রেখেই তাঁরা লড়বেন। পিরজাদার সিদ্ধান্তই শেষ কথা। এরপর নতুন দল গড়ার পাশাপাশি বঙ্গে অ-তৃণমূল, অ-বিজেপি মহাজোটের জল্পনা উসকে দিয়েছেন তিনি।

সিদ্দিকিরা কি মহাজোট গড়বেন বাম ও কংগ্রেসের সঙ্গে

সিদ্দিকিরা কি মহাজোট গড়বেন বাম ও কংগ্রেসের সঙ্গে

সিদ্দিকির কথায় এমন আভাসও মিলেছে যে, রাজ্যের বাম ও কংগ্রেসের সঙ্গে তাদের জোট হতে পারে। তিনি দাবি করেছেন, বাম ও কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় যদি এই মহোজোট গঠন হয়, তবে ২৯৪টি আসনেই প্রার্থী দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি।

৬০ শতাংশের বেশি মুসলিম ভোট থাকা কেন্দ্রগুলি টার্গেট

৬০ শতাংশের বেশি মুসলিম ভোট থাকা কেন্দ্রগুলি টার্গেট

পিরজাদা দাবি করেছেন, তাঁদের প্রথম টার্গেট করেছেন ৬০ শতাংশের বেশি মুসলিম ভোট থাকা কেন্দ্রগুলিতে প্রার্থী দেওয়া। মিমের সঙ্গে জোট করেই তাঁরা বাংলার ২৯৪টি আসনের প্রায় ৩০ শতাংশ প্রার্থী দেবেন। আর যদি মহাজোট গড়ে ওঠে ২৯৪টি আসনের ১০০ শতাংশতেই তাঁরা লড়বেন ২০২১ বিধানসভা নির্বাচনে।

সিদ্দিকির নতুন দলের সঙ্গে জোট পাকা ওয়েইসির মিমের

সিদ্দিকির নতুন দলের সঙ্গে জোট পাকা ওয়েইসির মিমের

মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ফুরফুরার পিরজাদা আব্বাস সিদ্দিকিকে জোটের বার্তা দিয়েই গিয়েছেন। জানিয়েছেন, বাংলার ভোটে ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির পথেই তাঁরা চলবেন। এরপর পিরজাদা জানিয়েছেন ১০ জানুয়ারি তাঁর নতুন দল আত্মপ্রকাশ করবে। তারপর জোটকে মহাজোটে পরিণত করার দিকে এগোবেন তাঁরা।

বাংলার মুসলিম ভোটকে পাখির চোখ ওয়েইসি-সিদ্দিকির

বাংলার মুসলিম ভোটকে পাখির চোখ ওয়েইসি-সিদ্দিকির

ফুরফুরা শরিফের পিরজাদা আগে বলেছিলেন, অন্তত ১৪০ আসনে তাঁরা এবার প্রার্থী দেবেন। মিম প্রধানের সঙ্গে বৈঠকের পর সেই অবস্থান থেকে সরে এসে সিদ্দিকি জানিয়েছেন, এবার তাঁরা ৮০ থেকে ১০০ আসনে লড়বেন। অর্থাৎ বাংলায় ৩০ শতাংশ আসনে তাঁরা এবার নামতে চাইছেন। মূলত বাংলার মুসলিম ভোটের দিকে চেয়েই ওয়েইসি-সিদ্দিকি হাত মিলিয়ে বঙ্গে লড়বেন।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+