Egra Blast: এগরা বিস্ফোরণে NIA চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর, লক্ষ্মীবারেই জরুরি শুনানি
Egra Blast: এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে এনআইএ চেয়ে সরব শুভেন্দু অধিকারী সহ বং বিজেপি নেতা। এবার সেই দাবিতে কলকাতা হাইকোর্টের দারস্থ বিজেপি। আজ বুধবার বিরোধী দলনেতার তরফে এই বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়।
আর এরপরেই সেই আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করার আবেদন জানানো হয় এদিন শুভেন্দু অধিকারীর তরফে। সেই মতো আগামীকাল বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। ফলে মামলার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সবার।

অন্যদিকে এদিন এগরার ঘটনার পরেই আজ বুধবার ঘটনাস্থলে গিয়েছেন বিরোধী দলনেতা। গোটা এলাকা সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। আর সেখান থেকেই পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়ার দাবি তোলেন তিনি। এমনকি ঘটনাস্থলে দাঁড়িয়েই বিরোধী দলনেতার হুশিয়ারি, 'এর হিসেব হবে, কেউ ছাড়া পাবেন না'। একই সঙ্গে ঘটনাস্থলে কেন্দ্রিয় বাহিনী মোতায়েনের দাবি তোলেন বিধায়ক।

বলে রাখা প্র্যজন, পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় মঙ্গলবার দুপুরে প্রবল এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তিব্রতা এতটাই ছিল যে দূর থেকে পরজন্ত শোনা জায়। ভেঙ্গে জায় বাড়ির কাচের জানলা। ঘটনায় এখনও পরজন্ত ৯ জনের মৃতু হয়। আর এই ঘটনায় ইতিমধ্যে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ। তদন্তে সিআইডিও। কিন্তু ঘটনার পর থেকেই এনআইএ দাবিতে সরব বিজেপি। এমনকি এই বিষয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার।

বিরোধীদের এহেন দাবিকে মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছেন, এনআইএ হলে আমার কোনও সমস্যা নেই। আর এরপরেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন শুভেন্দু অধিকারী। কেন এনআইএ প্রয়োজন সে ব্যাখ্যা এদিন শুভেন্দুর আইনজীবী আদালতকে জানায়। জদিও তৃণমূলের তরফে শুভেন্দুর এই দাবিকে 'শকুনের রাজনীতি' বলে কটাক্ষ করা হয়েছে। নোংরা রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য কুনাল ঘোষের। তাঁর দাবি, বিরোধী রাজনীতি করার জন্য বিরোধী দলনেতার হাতে কোনও ইস্যু নেই। তাই উনি শকুনের রাজনীতি করছেন।''
অন্যদিকে ঘটনার পর থেকে অভিজুক্ত বাজি সম্রাট ভানুর খোঁজ নেই। স্থানীয়দের দাবি, ঘটনার পরেই বাইকে করে ওডিশার দিকে পালিয়ে জান ভানু।












Click it and Unblock the Notifications