Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গাফিলতির বিচারের বদলে মামলা, কাঠগড়ায় স্বাস্থ্য দফতর, স্বাস্থ্য কমিশন

স্বাস্থ্য কমিশনে চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের অন্তর্ভুক্তির বিরুদ্ধে স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে জনস্বার্থ মামলা চিকিৎসক কুণাল সাহার। দোষী সাব্যস্ত ব্যক্তি কী ভাবে গাফিলতির বিচার করবেন তা নিয়ে প্রশ্ন

রাজ্য স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেছেন অনাবাসী ভারতীয় চিকিৎসক কুণাল সাহা।

মূলত রাজ্যের নতুন গঠিত স্বাস্থ্য কমিশনে চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের অন্তর্ভুক্তির বিরুদ্ধেই এই জনস্বার্থ মামলা।

গাফিলতির বিচারের বদলে মামলা, কাঠগড়ায় স্বাস্থ্য দফতর, স্বাস্থ্য কমিশন

রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসায় গাফিলতির অভিযোগের তদন্ত করতেই স্বাস্থ্য কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনে আবেদন বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়। কিন্তু সেই সুকুমার মুখোপাধ্যায়কেই চিকিৎসায় গাফিলতিতে দোষী সাব্যস্ত করেছিল সুপ্রিম কোর্ট। একই কারণে ২০১১ সালে তাঁর লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া।

চিকিৎসায় গাফিলতিতে দোষী সাব্যস্ত ব্যক্তি কী ভাবে গাফিলতির বিচার করবেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল সাহা। স্বাস্থ্য কমিশনে চিকিৎসক সুকুমার মুখোপাধ্য়ায়ের অন্তর্ভুক্তির পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালতের মর্যাদা এবং পবিত্রতাকে ক্ষুণ্ণ করেছে বলে জনস্বার্থ মামলার আবেদনে জানিয়েছেন কুণাল সাহা।

৩ জুলাই সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা। হাইকোর্টে কুণাল সাহার হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী লালরতন মণ্ডল। শুনানিতে নিজেও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কুণাল সাহা।

একই ধরণের অপর একটি জনস্বার্থ মামলা সুপ্রিমকোর্টে পেন্ডিং রয়েছে। ২০১২ সালে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রধান পরামর্শদাতা হিসেবে চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের অন্তর্ভুক্তির বিরুদ্ধেই ওই মামলা প্রথমে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল। পরে তা সুপ্রিম কোর্টে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+