শুধুমাত্র তৃণমূল করলেই ভোটার লিস্টে নাম তুলুন, অদ্ভুত নিদান বিধায়কের

বাংলাদেশি , এনআরসি এই নিয়ে বিতর্ক চলছে সেই ২০১৯ সালের পর থেকে। অসমে তা লাগু করা গেলেও পশ্চিমবঙ্গে লাগু করা যায়নি এনআরসি। এবার তৃনমূল নেতা ভোট এবং তার সঙ্গে বাংলাদেশি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন। তিনি বলে দিয়েছেন, "বাংলাদেশ থেকে আশা হিন্দুদের ভোটার লিস্টে নাম তুলবেন না।"

অদ্ভুত নিদান

অদ্ভুত নিদান

দলের কর্মীদের অদ্ভুত নিদান দিলেন বিধায়ক খোকন দাস। তিনি বিস্ফোরক মন্তব্য রাখেন। বিধায়ক খোকন দাসের প্রকাশ‍্য মঞ্চে বর্ধমানে বক্তব্য রাখেন। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান শহরের টাউনহলে বর্ধমান দক্ষিন বিধানসভার তৃনমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট এবং ভোটার তালিকায় সংশোধন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস,জেলার যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার,বর্ধমান জেলার তৃনমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস সহ মাদারে অনান‍্য কর্মীসমর্থকদের নিয়ে।এই সভা মঞ্চ থেকে তৃনমূল পরিবার ছাড়া ভোটার লিষ্টে নাম তোলা যাবে না বলে বিস্ফোরক বক্তব‍্য রাখেন খোকন।

 দলে থাকলে তবেই

দলে থাকলে তবেই

তিনি বলেছেন যে , "যারা অনেক দিন ধরে দলে রয়েছেন, দলের সঙ্গে কাজ করছেন তাঁদের নাম তুলবেন ভোটার লিস্টে।" তিনি বলেছেন, "যাদের তালিকায় নাম নেই তাঁদের নাম তুলুন, কোনও কারণে নাম বাদ গেলে তাঁর নাম তুলুন, আর যাদের নাম ট্রান্সফার হবে তাঁদের নাম তোলা নিয়ে বেশি কাজ করুন। এর বাইরে কারও নাম দরকার নেই। ভোটার লিস্টে অতিরিক্ত কারও নাম থাকবে না। "

 নতুন লোক আসছে

নতুন লোক আসছে

তিনি বলেছেন, "নতুন লোক আসছে। এর মানে তো আর কাউকে বোঝাতে হবে না। এরা বাংলাদেশ থেকে আসছে। এরা সব হিন্দু হিন্দু করে খালি বিজেপিকে ভোট দিয়ে দেয়। এদের নাম তুলতে গেলে ক্ষতি হবে। আমরা এসব দেখেছি। এটা নিয়ে বলার মতো কিছু নেই। এটাই হয়, আমরা এটা দেখেছি। তাই যেটা বলা হচ্ছে সেই মত কাজ করুন।"

দলের সঙ্গে যারা যুক্ত হবে

দলের সঙ্গে যারা যুক্ত হবে

তাঁর আরও নিদান এই যে , "যদি বাংলাদেশ থেকেও কেউ এসে থাকে তাহলে যারা আমাদের দলের সঙ্গে যারা যুক্ত হবে তাঁদের নাম তুলবেন। এখন সব আমাদের সঙ্গে আছে। নতুনরা থাকবে না। তারপর যখন ১৯ একুশ সালের মত অবস্থা হবে তখন অন্য কথা বলবে। কিন্তু আমার মনে হয় যেটা করলে ভালো হবে সেটা আমি বলছি সেটাই করা হোক।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+