অমিত শাহের ভার্চুয়াল সভার ছবি ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

অমিত শাহের ভার্চুয়াল সভার ছবি ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

অমিত শাহের ৯ জুনের ভার্চুয়াল সভার একটা ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে বাঁশ বাগানে টানানো হয়েছে এলইডি টিভি। সেখানেই চলছে অমিত শাহের বক্তৃতা। আশপাশে রয়েছে বিজেপির পতাকা। আর বেশ কিছু সাধারণ মানুষ বসে রয়েছেন সেখানে। এই ছবি টুইটারে প্রকাশ হতেই সমালোচনার ঝড় শুরু হয়েছে।

রাজ্যের পরিস্থিতির জেরে সমালোচনা

রাজ্যের পরিস্থিতির জেরে সমালোচনা

যেখানে রাজ্যের সব জেলাতেই করোনার সংক্রমণ বাড়ছে, সঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আম্ফানের ধ্বংসলীলা। সেই পরিস্থিতিতে এই ধরনের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল সমালোচনা।

রাজ্যের ৭৮ হাজার বুথে পৌঁছনোর দাবি

রাজ্যের ৭৮ হাজার বুথে পৌঁছনোর দাবি

অমিত শাহের ভার্চুয়াল সভা রাজ্যের ৭৮ হাজার বুথে পৌঁছনোর দাবি করেছে বিজেপি। সেই কাজ করতে গিয়ে বিজেপিকে প্রায় ৭০ হাজার ফ্ল্যাট টিভি ও ১৫ হাজার এলইডি স্ক্রিনের বন্দোবস্ত করতে হয়েছে বলেই সূত্রের খবর।

বিজেপির সাধারণ সম্পাদকের দাবি

বিজেপির সাধারণ সম্পাদকের দাবি

বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষ দাবি করেছেন এই ছবি প্রমাণ করে দেয়, গত ৫ বছর ধরে দলরে নিরলস সাধনার ফল।

 বিরোধীদের তুমুল সমালোচনা

বিরোধীদের তুমুল সমালোচনা

উত্তর প্রদেশের কংগ্রেস নেতা রাকেশ সাচান বলেছেন, যে বিজেপি গরিবদের ৭৫০০ টাকা দিতে পারে না, তাদের যানবাহনের ব্যবস্থা করতে পারে না, তারাই নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে। আম আদমি পার্টি অবশ্য কংগ্রেসের থেকে একধাপ এগিয়ে বলেছে, ভেন্টিলেটরের বদলে এলইডি স্ক্রিন। দেশ সত্যিই বদলাচ্ছে।

বিজেপির তরফে ব্যাপক সাফল্যের দাবি

বিজেপির তরফে ব্যাপক সাফল্যের দাবি

বিজেপির তরফে অমিত শাহের ভার্চুয়াল সভার ব্যাপক সাফল্যের দাবি করা হয়েছে। তাঁদের দাবি প্রায় দুই কোটি পশ্চিমবঙ্গবাসী তা দেখেছে। যদি রাজ্যের শাসক তৃণমূলের দাবি, বাস্তবতা থেকে অনেক দূরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+