ভোট চলাকালীন নন্দীগ্রামে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে মানসিক চাপ দেওয়ার অভিযোগ

গোটা দেশের নজর নন্দীগ্রামের উপর। হাইভোল্টেজ লড়াই। সকাল থেকে গোটা দেশের নজর রয়েছে এই বিধানসভা কেন্দ্রের দিকে। ইতিমধ্যে নিজের ভোট দিয়েছেন শুভেন্দু অধিকারী। সকালে নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

গোটা দেশের নজর নন্দীগ্রামের উপর। হাইভোল্টেজ লড়াই। সকাল থেকে গোটা দেশের নজর রয়েছে এই বিধানসভা কেন্দ্রের দিকে। ইতিমধ্যে নিজের ভোট দিয়েছেন শুভেন্দু অধিকারী।

সকালে নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। আর এরপরেই হুঁশিয়ারি, নন্দীগ্রামে হারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সেখানকার অস্থায়ী ঠিকানাতে বসে কার্যত ভোট পর্যালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই টানটান উত্তেজনার মধ্যে স্থানীয় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে বাড়ছে চাপ।

ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপি নেতার

ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপি নেতার

টানটান উত্তেজনা নন্দীগ্রামে। ভোট চলাকালীনই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পূর্ব ভেকুটিয়ায় অঞ্চলে এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। মৃত বিজেপি কর্মীর নাম উদয়শঙ্কর দুবে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনার পরেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি কর্মীরা। কীভাবে এই ঘটনা দেখা হচ্ছে।

তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ

মৃত ওই বিজেপি কর্মীর পরিবাবের দাবি, বিজেপির সক্রিয় কর্মী ছিলেন তিনি। এমনকি গত কয়েকদিনে একাধিক বিজেপি মিছিলেও গিয়েছে বলে দাবি পরিবারের। মৃতের পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে তৃণমূলের লোকজন তাঁকে হুমকি দিচ্ছিলেন। বুথে ভোটে যেতে বারণ করা হচ্ছিল বলেও অভিযোগ পরিবারের। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই সকালে ওই বিজেপি কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী

ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। বিষয়টি নিয়ে নজর রাখছেন নির্বাচন কমিশন। ইতিমধ্যে ঘটনার বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ওই বিজেপি কর্মী রহস্য দানা বাঁধছে। অন্যদিকে, ঘটনার পর আরও জোরদার করা হয়েছ নিরাপত্তা। বিভিন্ন জায়গায় এরিয়া ডোমিনেশনের কাজ শুরু হয়েছে।

ঘটনাস্থলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

ঘটনাস্থলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

ঘটনার পরেই এলাকায় পৌঁছে গিয়েছে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে দেহ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলে পরিবারের সঙ্গে কথা বলতে শুভেন্দু অধিকারী যাচ্ছেন বলেও খবর পাওয়া গিয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে মানসিক চাপ তৈরির অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি। পালটা তাঁদের দাবি, আদি বনাম নব্যের লড়াইয়ের ফলেই ওই বিজেপি কর্মীর মৃত্যু ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+