স্বস্তি নেই, দু'দিন পর ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! কলকাতায় জ্বালানির নয়া দর কত?
দুই দিন কিছুটা হলেও জনসাধারণকে স্বস্তি দিয়ে জ্বালানি তেলের দাম বাড়ায়নি জ্বালানি তেলের সংস্থাগুলি। এরই মাঝে সাধারণ মানুষকে সামান্য স্বস্তি দিতে পেট্রল ও ডিজেলে ১ টাকা করে বিক্রয় কর কমিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে লাগু হয়েছে ভ্যাটে ছাড়। তবে তাতে খুব একটা স্বস্তি পেলেন না সাধারণ মানুষ।

পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২৫ পয়সা
এদিন পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২৫ পয়সা৷ ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩৫ পয়সা৷ মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯১ টাকা ১২ পয়সা৷ আর ডিজেল প্রতি লিটারে ৮৪ টাকা ২০ পয়সা৷ সেস ছাড়ে পেট্রলের দাম ৬৬ পয়সা কম। সেস ছাড়ে ডিজেলের দাম ৩৬ পয়সা কম।

ফেব্রুয়ারি মাসে এই নিয়ে ১৫ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
গতকালের তুলনায় আজ কলকাতায় পেট্রোলের দামের পার্থক্য ৬৬ পয়সা। চলতি ফেব্রুয়ারি মাসে এই নিয়ে ১৫ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের৷ এদিকে পেট্রোলিয়াম মন্ত্রীর সাফাই, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়াতেই দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে।

কেন বাড়ছে জ্বালানি তেলের দাম?
পেট্রোল এবং ডিজেলের দাম কতটা থাকবে, তা নির্ভর করে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দামের উপরে। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে ক্রুড অয়েলের দাম ২০২০ সালের এপ্রিলে লকডাউনের কালে পড়ে গিয়েছিল। কিন্তু অক্টোবর থেকে তা আবার বাড়তে শুরু করেছে। প্রতি ব্যারেলে সেই সময়ে দাম ছিল ৪০.১ ডলার। কিন্তু এখন ব্যারেল পিছু দিতে হচ্ছে ৬৩.৭ ডলার।












Click it and Unblock the Notifications