ফের বাড়ল জ্বালানি তেলের দাম, কলকাতায় ৯০ পেরোল ডিজেল, পেট্রোল কত জেনে নিন

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, কলকাতায় ৯০ পেরোল ডিজেল, পেট্রোল কত জেনে নিন

সপ্তাহের প্রথম দিনে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। কলকাতাতেও পেট্রোলের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই। ডিজেলের দামও ৯০ টাকা পার করে গিয়েছে। একাধিক মেট্রো শহরে ইতিমধ্যেই পেট্রোলের দাম ১০০ টাকা পার করে গিয়েছে। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে সরব হয়েছে কংগ্রেস।

কলকাতায় ৯০ পেরোল ডিজেল

গোটা দেশের সঙ্গে কলকাতাতেও পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৮ পয়সা বেড়েছে। নতুন দাম হয়েছে ৯৬.৩৪ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ২৯ পয়সা বেড়েছে। ডিজেলের নতুন দাম হয়েছে ৯০.১২ টাকা। চরম সমস্যা পড়েছেন সাধারণ মানুষ। লাভের মুখ কিছুই দেখা যাচ্ছে না দাবি ট্যাক্সি চালকদের। তাঁরা অভিযোগ করেেছন দিনে খরচ দিগুণ বেড়ে গিয়েছে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কারণে। করোনার কারণে এমনিতেই রাস্তায় যাত্রী পাওয়া যাচ্ছে না। তার উপরে আবার জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আরও চাপ বেড়েছে।

কলকাতা ছাড়া দেশের একাধিক জায়গায় পেট্রোল ১০০ পার করে গিয়েছে। রাজস্থানের গুরুদাস নগর থেকে মুম্বই, ভোপাল সর্বত্র পেট্রোলের দাম ১০০ টাকা পার করে গিয়েছে। মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১০২.৫৮ টাকা হয়েছে। ডিজেলের দাম ৯৪.৭০ টাকা। ভোপালে ১০৪.৫৯ টাকা পেট্রোল। ডিজেল ৯৫.৯১ টাকা। লাদাখে পেট্রোল ১০১.৯৫ টাকা। ডিজেল ৯৩.৯০ টাকা। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৬.০৪ টাকা। ডিজেল ৮৭.২৮ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+