টানা ৭ দিন বাড়ল জ্বালানির দাম, কলকাতা সহ দেশের বাকি স্থানে কততে বিকোচ্ছে পেট্রোল-ডিজেল

আরও বাড়ল জ্বালানির দাম। টানা সাতদিন বাড়ার পর পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কলকাতা-সহ বেশ কয়েকটি শহরে গতকালই ৯০ পেরিয়ে যায়। আর আজ মহারাষ্ট্রের প্রভাণী জেলায় অ্যাডিটিভস সংযুক্ত পেট্রলের দাম সেঞ্চুরি পার করে দিয়েছে। রাজস্থানেও দাম ১০০ টাকা ছোঁয়ার মুখে।

সোমবার পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা বেড়েছে

সোমবার পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা বেড়েছে

সোমবার পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা বেড়েছে। এর ফলে কলকাতায় পেট্রোলের লিটারপিছু দাম বেড়ে হয়েছে ৯০.২৫ টাকা। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে লিটারে হয়েছে প্রায় ৮৯ টাকা। মুম্বইতে দাম লিটারে ৯৫ টাকা ছাড়িয়ে গিয়েছে। রাজস্থানের শ্রীরঙ্গানগরে পেট্রোলের দাম বেড়ে প্রায় ১০০ টাকা ছুঁইছুঁই। জয়পুরে দাম লিটারে ৯৫.৫১ টাকা।

যে শহরগুলিতে পেট্রোলের দাম লিটারে ৯০ টাকা ছাড়িয়েছে

যে শহরগুলিতে পেট্রোলের দাম লিটারে ৯০ টাকা ছাড়িয়েছে

এছাড়াও যে শহরগুলিতে পেট্রোলের দাম লিটারে ৯০ টাকা ছাড়িয়েছে সেগুলি হল, বেঙ্গালুরু (৯১.৯৭ টাকা), হায়দরাবাদ (৯২.৫৩ টাকা), পটনা (৯১.৬৭ টাকা) ও তিরুবনন্তপুরম (৯০.৮৭ টাকা)। পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে ডিজেলের দামও। আজও লিটারপিছু ডিজেলের দাম ২৯ পয়সা বেড়েছে। তার ফলে কলকাতায় লিটারপিছু ডিজেলের দাম হয়েছে ৮২.৯৪ টাকা।

ডিজেলের দামে হাঁসফাঁস করছে মানুষ

ডিজেলের দামে হাঁসফাঁস করছে মানুষ

দিল্লিতে ডিজেলের দাম বেড়ে লিটারে ৭৯.৩৫ টাকা ও মুম্বইতে লিটারে ৮৬.৩৪ টাকা হয়েছে। চেন্নাই (৮৪.৪৪ টাকা), বেঙ্গালুরু (৮৪.১২), ভুবনেশ্বর (৮৬.৬৩ টাকা), হায়দরাবাদ (৮৬.৫৫ টাকা), জয়পুর (৮৭.৭৬ টাকা), পটনা (৮৪.৮৪ টাকা) ও তিরুবনন্তপুরম (৮৫.৩০ টাকা)-এও ডিজেলের দামে হাঁসফাঁস করছে মানুষ।

আরও দামি হয়েছে রান্নার গ্যাস

আরও দামি হয়েছে রান্নার গ্যাস

এদিকে, আরও দামি হয়েছে রান্নার গ্যাস। গত দশ দিনে এই নিয়ে দ্বিতীয় বার বাড়ল ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম। এক লাফে ৫০ টাকা বেড়েছে ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ভর্তুকিবিহীন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হল ৭৯৫ টাকা। আজ থেকেই কার্যকর হয়েছে এই নয়া দাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+