পেট্রোল , ডিজেলের দামে রেকর্ড বৃদ্ধি! কলকাতা সহ বড় শহরে আজকের দর একনজরে
পেট্রোল , ডিজেলের দামে রেকর্ড বৃদ্ধি! কলকাতা সহ বড় শহরে আজকের দর একনজরে
পেট্রোল ও ডিজেলের দামে রেকর্ড বৃদ্ধি এদিন দেখা গিয়েছে। শুক্রবার ২২ জানুয়ারিও বৃহস্পতিবারের ট্রেন্ড ধরে রেখে দাম বৃদ্ধির সংকেত দিয়েছে। একনজরে দেখা যাক, কলকাতা সহ দেশের বড় শহরগুলিতে দাম কোথায় দাঁড়িয়েছে।

দিল্লিতে দাম
রাজধানী দিল্লিতে এদিন প্রতি লিটার পেট্রোলের দাম ২৫ পয়সা বেড়েছে। ফলে দাম হযেছে লিটার প্রতি ৮৫.৪৫ টাকা। যা আগে ছিল ৮৫.২০ টাকা। এদিকে, ডিজেলের দামও এদিন ২৫ পয়সা বেড়েছে ফলে দাম হয়েছে ৪৫.৬৩ টাকা।

মুম্বইতে দাম
মুম্বইতে এদিন পেট্রোলের দাম ৯২.০৪ টাকা হয়েছে। ডিজেল সেখানে ৮২.৪০ টাকা দাঁড়িয়েছে। এভাবে দাম বৃদ্ধিতে নাজেহার মহানগরীর বাসিন্দারা।

কলকাতায় দর
কলকাতায় পেট্রোলের দাম ৮৬.৮৭ টাকা, ডিজেলের দাম ৭৯.২৩ টাকা হয়েছে। এদিকে, বিশেষজ্ঞ মহলের দাবি, আসন্ন সময়ে আরও বাড়তে পারে জ্বালানির দাম। প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে পেট্রোলের দাম সর্বোচ্চ ৮৪ টাকা প্রতি লিটার হিসাবে রেকর্ড ছুঁয়েছে।

চেন্নাইতে দাম
চেন্নাইতে পেট্রোলের দাম ৮৮.০৭ টাকা। অন্যদিকে দক্ষিণী এই শহরে ডিজেলের দাম ৮০.৯০ টাকা।












Click it and Unblock the Notifications