কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে ফের ছ্যাঁকা, বাকি মেট্রো শহরে ১৮ জুনের দর একনজরে

কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে ফের ছ্যাঁকা, বাকি মেট্রো শহরে ১৮ জুনের দর একনজরে

দেশে পেট্রোল, ডিজেলের দামের গতি ক্রমাগত উর্ধ্বমুখী। গত ২৭ দিনে দেশে ৬.৬১ টাকা দামী হয়েছে পেট্রোল। ক্রমাগত এই দামের উর্ধ্বমুখী গতি নাভিশ্বাস ফেলছে সাধারণ মানুষের জীবনে। এদিকে, মেট্রো শহর কলকাতা থেকে দিল্লি পর্যন্ত জ্বালানির দাম ক্রমেই বাড়তে শুরু করেছে। এমন অবস্থায় আজ কলকাতায় পেট্রোল, ডিজেলের দাম একনজরে দেখে নেওয়া যাক।

কলকাতায় পেট্রোল মহার্ঘ্য

কলকাতায় পেট্রোল মহার্ঘ্য

শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম ২৬ পয়সা বেড়েছে। ডিজেলের লিটার প্রতি দাম ২৯ পয়সা বেড়েছে আজ। ফলে ১ লিটারে পেট্রোলের দাম হয়েছে ৯৬ টাকা ৮৪ পয়সা। ডিজেলের দাম হয়েছে ৯০ টাকা ৫৪ পয়সা।

দিল্লি

দিল্লি

রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৯৬.৬৬ টাকা হয়েছে লিটার প্রতি। ডিজেলের দাম হয়েছে এক লিটারে ৮৭.৪১ টাকা। ভোপালে লিটার প্রতি দাম পার করেছে ১০০ টাকার গণ্ডি। ফলে সেখানে ১ লিটারে পেট্রোলের দাম হয়েছে ১০৪.৫৩ টাকা। ডিজেলের দাম হয়েছে ৯৫.৭৫ টাকা।

সেঞ্চুরি হাঁকিয়ে এগোচ্ছে মায়ানগরী

সেঞ্চুরি হাঁকিয়ে এগোচ্ছে মায়ানগরী

প্রসঙ্গত, এবার সেঞ্চুরি হাঁকিয়ে এগোতে শুরু করেছে মায়ানগরী মুম্বইয়ের পেট্রোলের দাম। মুম্বইতে ১ লিটার পেট্রোলের দাম ১০৩.০৮ টাকা, ডিজেলের দাম ৯৫.১৪ টাকা।

 চেন্নাই , বেঙ্গালুরুতে জ্বালানির দাম

চেন্নাই , বেঙ্গালুরুতে জ্বালানির দাম

বেঙ্গালুরুতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০০.১৭ টাকা, ডিজেলের দাম ৯২.৯৭ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম ৯৮.১৪ টাকা, ডিজেলের দাম ৯২.৩১ টাকা। রান্নার গ্যাসের দাম সেখানে ১৪.২ কেজির সিলিন্ডার প্রতি ৮২৫ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+