টানা নবম দিন ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, পেট্রোল-ডিজেলের দাম কোথায় কত?
টানা নবম দিনেও বাড়ল জ্বালানির দাম। পেট্রোল লিটারে ২৩-২৫ পয়সা ও ডিজ়েল লিটারে ২৪-২৬ পয়সা বেড়েছে। কলকাতায় পেট্রলের দাম আজ লিটারপিছু ৯০.৭৮ টাকা। জ্বালানির দামের ঊর্ধ্বগতি অব্যাহত। আবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে দেশজুড়ে টানা ৯ দিন বাড়ল জ্বালানির দাম।

মুম্বইতে পেট্রোলের দাম পৌঁছল লিটারে ৯৬ টাকায়
মুম্বইতে পেট্রোলের দাম পৌঁছল লিটারে ৯৬ টাকায়। ফের মূল্যবৃদ্ধিতে কলকাতায় পেট্রলের দাম হয়েছে লিটারপিছু ৯০.৭৮ টাকা। বুধবার পেট্রলের দাম লিটারে ২৩-২৫ পয়সা বেড়েছে। আর ডিজেলের দাম লিটারপিছু ২৪-২৬ পয়সা বেড়েছে।

কলকাতায় পেট্রোলের দাম হয়েছে লিটারে ৯০.৭৮ টাকা
এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে লিটারে ৯০.৭৮ টাকা। দিল্লিতে পেট্রোল লিটারপিছু ৮৯.৫৪ টাকা, মুম্বইতে লিটারে ৯৬ টাকা, চেন্নাইতে লিটারে ৯১.৬৮ টাকা হয়েছে। জয়পুরে পেট্রোলের দাম লিটারে ৯৬.০১ টাকা ও ভোপালে দাম লিটারে ৯৭.৫২ টাকা হয়েছে।

কলকাতায় ডিজেলের দাম লিটারে হয়েছে ৮৩.৫৪ টাকা
ডিজেলের নয়া দামবৃদ্ধিতে কলকাতায় ডিজেলের দাম লিটারে হয়েছে ৮৩.৫৪ টাকা। ডিজেল দিল্লিতে লিটারে ৭৯.৯৫ টাকা, চেন্নাইতে দাম হয়েছে লিটারে ৮৫.০১ টাকা। টানা জ্বালানির মূল্যবৃদ্ধিতে গত ৯ দিনে পেট্রোলের দাম লিটারপিছু বেড়েছে ২.৬১ টাকা ও ডিজেলের দাম বেড়েছে ৩.১৬। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় ক্রমে দেশে জ্বালানির দাম বাড়ছে বলে জানিয়েছে তেল কোম্পানিগুলি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications