পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পার চার রাজ্যে! কলকাতা থেকে দিল্লি , মুম্বইয়ের দর একনজরে

দেশের ৪টি শহরে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম। পাঞজাব , বিহার, কেরালা, তামিলনাড়ুতে দামের গতি আকাশ ছোঁয়া। এই সমস্ত রাজ্যে একদিনে লাফিয়ে ৩৫ পয়সা লিটার প্রতি বেড়ে গিয়েছে পেট্রোলের দাম। সেই জায়গা থেকে কলকাতা সহ বাকি শহরগুলিতে কোথায় দাঁড়িয়েছে পেট্রোলের দাম দেখা যাক।

কলকাতায় জ্বালানির দাম

কলকাতায় জ্বালানির দাম

পেট্রোলের দাম ১ লিটারে ৯৮.২০ টারা হয়েছে আজ শহর কলকাতায়। কলকাতায় ১ লিটারে পেট্রোলের দাম ছাড়াল ৯৮ টাকার গণ্ডি। লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে আজ ৩৩ পয়সা। গত ৪ মে ছেকে ধরলে ৩১ বার এই নিয়ে বাড়ল জ্বালানির দাম । ডিজেলের দাম আজ শহরে ৯১.৭৫ টাকা।

 দিল্লি

দিল্লি

রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৮.৪৬ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম সেখানে ৮৮.৯০ টাকা। এদিকে, অন্ধ্রপ্রদেশ, কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, বিহারে জ্বালানির দাম ১০০ টাকার গণ্ডি পার করার রেকর্ড সম্পন্ন হয়েছে।

 মুম্বই

মুম্বই

পেট্রোলের দাম মুম্বইতে লিটার প্রতি ১০৪.৫৬ টাকা, ডিজেলের দাম ৯৬.৪২ টাকা হয়েছে। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই পেট্রোলের দাম মুম্বইতে ১০০ টাকা পার করেছে। মূলত, পেট্রোলের দাম বেশ কয়েকদিন ধরেই মুম্বইবাসীকে ভাবাচ্ছে। এদিকে সেশহরে ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮০৯ টাকা হয়েছে।

 চেন্নাই

চেন্নাই

পেট্রোলের দাম ১ লিটারে ৯৯.৪৯ টাকা হয়েছে। ডিজেলের দাম লিটারে সেখানে ৯৩.৪৬ টাকা হয়েছে। ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সেখানে ৮২৫ টাকা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+