১০০ পার করে ছুটছে পেট্রোলের দাম, কলকাতায় ডিজেলের দামে সামান্য পতন
১০০ পার করে ছুটছে পেট্রোলের দাম, কলকাতায় ডিজেলের দামে সামান্য পতন
পেট্রোলের দাম আরও বাড়ল কলকাতা শহরে। ১০০ পার করে ছুটছে পেট্রোলের দাম। সোমবার কলকাতায় পেট্রোেলর দাম লিটার প্রতি ১০১.৩৫ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি সামান্য কমেছে। কলকাতায় আজ ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৮১ টাকা। দেশের অন্যান্য শহরেও পেট্রোলের দাম বাড়তে শুরু করেছে। দিল্লি, মুম্বইয়েও পেট্রোলের দাম ১০০ টাকা পার করে গিয়েছে। দিল্লিতে ডিজেলের দাম অপেক্ষাকৃত কম। ৮৯,৭২ টাকা প্রতি লিটার।

কলকাতা শহরে পেট্রোলের দাম লিটার প্রতি ৩৪ পয়সা বেড়েছে। আজ ডিজেলের দাম ১৬ পয়সা কমেছে। ডিজেলের দাম কমায় কিছুটা আশার আলো দেখলেও। ঘুম উড়িয়েছে ডিজেলের দাম। মুম্বইয়ে পেট্রোলের দাম ১১০ টাকা ছুঁইছুঁই করছে। পেট্রোলের দাম মুম্বইয়ে লিটার প্রতি ১০৯.৫৩ টাকা। ডিজেলের দাম ১০০ টাকার দিকে ছুটছে। মুম্বইয়ে আজ ডিজেলের দাম ৯৮.৫০ টাকা। ভোপালে ১০১.৩৫ টাকায় পৌঁছে গিয়েছে।
পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য। জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেেছ শাসক দল তৃণমূল কংগ্রেস। গরুর গাড়ি চালিয়ে সিঙ্গুর থেকে কলকাতায় এসেছেন বিধায়ক বেচারাম মান্নাষ অন্যদিকে মদন মিত্রও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি চালিয়েছেন।
গোটা দেশেই পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু করেছে কংগ্রেস। লোকসভার বাদল অধিবেশন নতুন করে উত্তাল হতে পারে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। ইতিমধ্যেই এই নিয়ে সুর চড়াতে শুরু করেছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications