সিতাই উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের আর্জি! হাইকোর্টে কংগ্রেস
রাজ্যের সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর সেই উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে৷ এবার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ। আর তাই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। সিতাই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী এই মামলা দায়ের করেছেন। কিন্তু অভিযোগটা কী?
ভুয়ো জাতিগত শংসাপত্র সহ মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী। কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। তিনি সম্প্রতি জমা দিয়েছেন মনোনয়নপত্র। আর সেই ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ অভিযোগ তুলেছেন।

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস প্রার্থী। বুধবার বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের পূজাবকাশকালীন সিঙ্গল বেঞ্চে এই মামলা উঠেছিল। সিতাই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের মনোনয়নপত্র বাতিল করার আর্জি জানানো হয়েছে৷ এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে তথ্য চেয়েছে হাইকোর্ট।
কংগ্রেস প্রার্থীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের পূজাবকাশকালীন সিঙ্গল বেঞ্চ এই অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। আগামী ৪ নভেম্বর কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে রিপোর্ট দিতে হবে কমিশনকে।
এদিন বুধবার সিতাই বিধানসভা উপনির্বাচনের জন্য বিভিন্ন বুথ কেন্দ্র পরিদর্শন করলেন নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ অবজারভার। বুধবার সকাল থেকেই সিতাই বিধানসভার দিনহাটা এক নং ব্লক ও সিতাই ব্লকের বিভিন্ন স্পর্শকাতর বুথগুলি পরিদর্শন করেন নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ অবজারভার যোগেশ কুমার এস গুপ্তা।
তিনি ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, সিতাই থানার আইসি সহ অন্যান্যরা। সিতাই কেন্দ্রে তৃণমূল জয় পাবে। আগের থেকে অনেক বেশি মার্জিনে জয় পাবে তারা। সেই লক্ষ্যে প্রচার করছেন তৃণমূল নেতৃত্ব।












Click it and Unblock the Notifications