৫০টি চোরাই মোবাইল সহ গ্রেফতার এক ব্যক্তি
বিভিন্ন কোম্পানির দামি মোবাইল চুরি যাওয়া পর ৫০টি মোবাইল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতের পেশ করা হয়।
বিভিন্ন কোম্পানির দামি মোবাইল চুরি যাওয়া পর ৫০টি মোবাইল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতের পেশ করা হয়।

কালিয়াচক থানার পুলিশ বহু দিন ধরে মোবাইল চুরি যাওয়ার খোঁজ করছিল।এরপর কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে সুজাপুর মন্ডলপাড়ায় আব্দুর রহিমের বাড়িতে হানা দেয়। পুলিশ তার ঘরের ভিতর থেকে একটি আলমারি থেকে মোবাইল গুলি উদ্ধার করে।
আলমারির ভিতর লুকনো ব্যাগের ভিতরে নামিদামি কোম্পানির চোরাই যাওয়া ৫০টি মোবাইল পাওয়া গিয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই ব্যক্তিকে কালিয়াচক থানায় নিয়ে আসা হয়।
সূত্রের খবর চোরাই মোবাইল গুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। ধৃত আব্দুর রহিমকে আজ মালদা জেলা আদালতে পেশ করে কালিচক থানার পুলিশ। তদন্ত নেমে এর সাথে কারা জড়িত আছে তারও খোঁজ চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications