মিডডে মিলে তছরুপের অভিযোগ! দেগঙ্গার স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ
দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের বুড়িরহাট আদর্শ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে উত্তেজনা।
দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের বুড়িরহাট আদর্শ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে উত্তেজনা। প্রধান শিক্ষক স্কুলে না আসা ও মিড ডে মিল খাবার তছরুপের অভিযোগে অভিভাবকরা স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান।

দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের বুড়িরহাট আদর্শ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে প্রধান শিক্ষক ঠিক মত স্কুলে না আসা ও মিডডে মিলের খাবারের টাকা তছরুপের অভিযোগ। মঙ্গলবার অভিভাবকরা তালা লাগিয়ে প্ল্যাকার্ড নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখান। স্কুলে মোট ছাত্রছাত্রী সংখ্যা ৬৫। কিন্তু সেই সংখ্যা কোনও দিনই আসেন না। প্রতিদিনিই মিডডে মিল বোর্ডে ৬৫ জন ছাত্রছাত্রীর কথাই লেখা থাকে বলে অভিযোগ। অভিভাবকদের আরোও অভিযোগ, প্রধান শিক্ষক চৌরাশি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি স্কুলে না আসা ও মিড ডে মিল টাকা তছরুপ করে যাচ্ছেন । বারবার অভিযোগ করেও কোনও কাজ হয়নি। সেই জন্য মঙ্গলবার স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান অভিভাবক।
প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।












Click it and Unblock the Notifications