Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বহিরাগতের সাহায্য নিচ্ছে শাসক দল! তৃণমূলকে কালি দেবে মানুষ, বিদ্যাসাগরের জন্মদিবসে বিস্ফোরক লকেট

২০১৯-এর ভোটের আগে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তৃণমূলই। এদিন বিদ্যাসাগরের জন্মদিবসে এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যেভাবে তৃণমূল মূর্তিতে কালি দিয়েছে, ২০২১-এর নির্বাচনে স

২০১৯-এর ভোটের আগে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তৃণমূলই। এদিন বিদ্যাসাগরের জন্মদিবসে এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যেভাবে তৃণমূল মূর্তিতে কালি দিয়েছে, ২০২১-এর নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূলের দিকেই কালি ছেটাবে। বলেছেন লকেট।

বাংলায় মূর্তি ভাঙার কাজ শুরু করেছে তৃণমূল সরকার

বাংলায় মূর্তি ভাঙার কাজ শুরু করেছে তৃণমূল সরকার

বিজেপি জানে বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছিল। তা আরও পরিষ্কার হয়ে যায় যখন বিশ্বভারতীতে বুলডোজার দিয়ে পাঁচিল ভেঙে দেওয়া হয়। যে মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল বিধায়ক। লকেট চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, বাংলায় মূর্তি ভাঙার কাজ শুরু করেছে তৃণমূলের সরকার।

বিজেপি মূর্তি ভাঙার কাজ শেষ করবে

বিজেপি মূর্তি ভাঙার কাজ শেষ করবে

বিজেপি তৃণমূলের মূর্তিভাঙার অভ্যাসকে শেষ করবে। এদিন কলেক স্ট্রিটে বিদ্যাসাগরের মূর্তি মালা দিতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

তৃণমূলের সরকারের ওপর কালি ছেটাবে সবাই

তৃণমূলের সরকারের ওপর কালি ছেটাবে সবাই

লকেট বলেন, শুধু বিদ্যাসাগরই নয়, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শ্যামাপ্রসাদকে অপমান করা হয়েছে। যারা কালি ছিটিয়েছে কিংবা মূর্তি ভেঙেছে, সোনার বাংলা তৈরি করে, তৃণমূলের ওপর কালি ছিটাবে সবাই। এইসব মহাপুরুষদের বিজেপি সম্মান দেবে বলেও জানিয়েছেন তিনি।

 লজ্জা বোধ নেই মুখ্যমন্ত্রীর

লজ্জা বোধ নেই মুখ্যমন্ত্রীর

লকেট চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, শুধুমাত্রা বাড়তি আসনের আশায় কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। যে কাজে যুক্ত তৃণমূল। যার জন্য তদন্ত কমিটির রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। অভিযোগ করেছেন লকেট।

তৃণমূলেও রয়েছে বহিরাগত

তৃণমূলেও রয়েছে বহিরাগত

লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল রাজ্যে ভোটে জিততে এক বহিরাগতের সাহায্য নিচ্ছে। তাই বহিরাগত তাদের মুখে মানায় না। প্রসঙ্গত ভোটে তৃণমূলের স্ট্র্যাটেজি ঠিক করতে আনা হয়েছে প্রশান্ত কিশোরকে। লকেট চট্টোপাধ্যায় বলেন, ওই বহিগতের পিছনে জনগণের ৫০০ কোটি টাকা খরচ করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+