সাধারণ মানুষ কোয়ারেন্টাইনে পাঠাবে তৃণমূল ও মমতাকে! হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে লম্বা সময়ের জন্য কোয়ারেন্টাইনে পাঠাবে বাংলার সাধারণ মানুষ। উত্তরবঙ্গ জোনের জন্য বিজেপির ভার্চুয়াল সভায় এমনটাই মন্তব্য করেছেন পেট্রোলিয়াম মন্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে লম্বা সময়ের জন্য কোয়ারেন্টাইনে পাঠাবে বাংলার সাধারণ মানুষ। উত্তরবঙ্গ জোনের জন্য বিজেপির ভার্চুয়াল সভায় এমনটাই মন্তব্য করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই সভা চলাকালীন সময়ে দিল্লিতে বিজেপির কার্যালয়ে উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত ও রাজু বিস্তা। অন্যদিকে কলকাতায় রাজ্য বিজেপির দফতরে লকেট চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার। স্বপন দাশগুপ্তের পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়ও ভাষণ দেন।

মোদী সরকারের কাজের খতিয়ান

মোদী সরকারের কাজের খতিয়ান

ভার্চুয়াল সভায় মোদী সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী। জনধন যোজনা এবং উজ্জ্বলা যোজনায় পশ্চিমবঙ্গের বহু মানুষ উপকৃত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ

কেন্দ্রীয় মন্ত্রী পরিযায়ী শ্রমিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ পরিযায়ী ইস্যুতে শ্রমিকদের সঙ্গে অমানবিক ব্যবহার করেছে তৃণমূল সরকার। তাঁর অভিযোগ প্রথমে পরিযায়ীদের ফেরাতে টালবাহানা করেছিলেন মুখ্যমন্ত্রী।

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের লরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, করোনায় চাল ও আম্ফানে ত্রাণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতি করেছে তৃণমূল।

উত্তরবঙ্গে আশানুরূপ উন্নয়ন হয়নি

উত্তরবঙ্গে আশানুরূপ উন্নয়ন হয়নি

কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ উত্তরবঙ্গে আশানুরূপ উন্নয়ন হয়নি। তিনি বলেন, শিলিগুড়ি ও দার্জিলিং নেপাল, ভুটান ও বাংলাদেশের লজিস্টিক কেন্দ্র হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+