অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিলে মানুষ কপাল চাপড়াবে? কটাক্ষ করলেন দেবাংশু
তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে। বুধবার তমলুকে গেলেন দেবাংশু ভট্টাচার্য। মন্দির, মাজারে গিয়ে তিনি আশীর্বাদ নিলেন। জেতার বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি তমলুকে বিজেপির হয়ে প্রার্থী হতে পারেন। নাম ঘোষণা হয়নি। তবে তাঁর আগেই তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন। বর্গভীমা মন্দিরে পুজো দেন তিনি। তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী সম্পর্ক কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি নন্দীগ্রামে যান বুধবার। এদিন তিনি জানকীনাথ মন্দিরে পুজো দেন। সামশাবাদ মাজারেও গিয়েছিলেন। দেবাংশুর কথায়, নন্দীগ্রাম লড়াইয়ের মাটি। সেখান থেকেই প্রচার শুরু হল। তমলুকে তৃণমূল জিতবে তার বয়স কম মানুষ। তিনি যোগাযোগ রাখতে পারবেন মানুষের সঙ্গে। কাজ করবেন তিনি।
বিজেপি যাকে প্রার্থী করবে বলে ভাবছে। তিনি প্রার্থী হলে তৃণমূলের সুবিধা হবে।। ৬১ বছরের একজন ব্যক্তি সদ্য রাজনীতিতে যোগ দিয়েছেন। কোনও দিন ইচ্ছে হলে তিনি রাজনীতি থেকে সরে যেতে পারেন। তাকে ভোট দিলে মানুষকে কপাল চাপড়াতে হবে। নাম না করে কটাক্ষ করলেন দেবাংশু।
তার নিজের বয়স ২৮ বছর। মানুষ তাকে ভোট দিলে পাঁচ বছর তাদের সঙ্গেই থাকবেন। মানুষের জন্যই কাজ করবেন ছুটে ছুটে এলাকার মানুষের বাড়িতে তিনি পৌঁছে যাবেন।
গত দিন শুভেন্দু অধিকারী আক্রমণ করেছিলেন দেবাংশু ভট্টাচার্যকে। এদিন সেই বিষয়ে বক্তব্য রেখেছেন দেবাংশু। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন। ঈশ্বর তাদের সুবুদ্ধি দিক। এমনই কথা বললেন দেবাংশু।
এর আগে তিনি বহুবার তমলুকে গিয়েছেন। এলাকার তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। প্রত্যেকের সঙ্গেই পরিচয় আছে। কাজেই ভোটের প্রচারে কোনও সমস্যা হবে না। জয়ের ব্যাপারে এখন থেকেই তিনি আশাবাদী। এখন জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক হবে। আগামী কাল থেকে লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার শুরু হবে। এ কথাই জানালেন দেবাংশু।












Click it and Unblock the Notifications