Awas Yojana West Bengal: যাচাই'য়ের কাজ শুরু, প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা দেবে সরকার! তালিকায় আপনার নাম আছে?

Awas Yojana West Bengal: কেন্দ্র না দিলে 'আবাস যোজনা'র টাকা রাজ্য সরকারই দিয়ে দেবে। এমনটা আগেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আবাস যাচাইয়ের কাজ শুরু হয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকে এই কাজ শুরু হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে এই কাজ শুরু'র করার কথা থাকলেও তা হয়নি। মূলত বন্যার কারনেই তা করা যায়নি।

তবে এই আবাস যোজনার কাজ করার ক্ষেত্রে সম্পূর্ণ যাতে ত্রুটিমুক্ত এবং স্বচ্ছ হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রাপ্যকের দাবি যে ন্যায্য তাও লিখিয়ে নেওয়া হবে রাজ্য প্রশাসনের তরফে। এখনও পর্যন্ত যা খবর, তিন ধাপে আবাস যোজনার (Awas Yojana West Bengal) কিস্তির টাকা দেওয়া হবে।

Awas Yojana West Bengal

সেই মতো প্রথমবার ৬০ হাজার টাকা, এবং পরের ধাপে ৪০ এবং ২০ হাজার টাকা করে দেওয়া হবে। টাকা দেওয়ার প্রক্রিয়াও যাতে স্বচ্ছ হয় সেজন্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে টাকা। এই প্রকল্পের এসওপি অনুযায়ী, ২০ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া সম্পন্ন করা হবে (Awas Yojana West Bengal) ।

তবে যাচাই পর্ব সেরে চূড়ান্ত অনুমোদন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদেরই দেওয়া হবে। আবাস যোজনা টাকা যেহেতু কেন্দ্র দিচ্ছে না সেহেতু নামেও বদল থাকছে। যা খবর, 'বাংলার আবাস যোজনা' এই প্রকল্পের নাম রাখা হচ্ছে। এখনও পর্যন্ত নবান্ন সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যের কোষাগার থেকে বাংলার দরিদ্র মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু করা হবে। এই বিষয়ে দফায় দফায় বৈঠক সারছেন প্রশাসনের আধিকারিকরা। গোটা প্রক্রিয়া নিয়ে যাতে কোনও প্রশ্ন না তৈরি হয় সেজন্যে সবদিক খতিয়েই এই কাজ করা হচ্ছে।

শুধু গতাই নয়, রাজ্যের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি মেনেই এই যাচাইয়ের কাজ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এমনকি উপভোক্তাদের সশরীরে আসার কথাও বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, ২০২২ সালের ডিসেম্বর মাসে ১১ লক্ষ বাড়ি তৈরির প্রশাসনিক ছাড়পত্র দেয় মোদী সরকার।

কিন্তু কিস্তির টাকা বকেয়া রয়েছে। একাধিকবার এই বিষয়ে কেন্দ্রের কাছে দরবার করলেও তা দেওয়া হয়নি। কেন্দ্রের দাবি, আবাস যোজনার টাকা দেওয়ার বাংলায় দুর্নীতি হয়েছে। এই বিষয়ে যদিও একাধিকবার কেন্দ্র প্রতিনিধি পাঠায়। কিন্তু টাকা ছাড়েনি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দেওয়ার ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+