Khalistan Row: খালিস্তানি ইস্যুতে বাড়ছে চাপ! বিজেপির নেতাদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি শিখ সম্প্রদায়ের

Khalistan Row: খালিস্তানি মন্তব্যে চাপ বাড়তে চলেছে বঙ্গ বিজেপির উপর! দলীয় কার্যালয়ের পর বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে অবস্থান বিক্ষোভের ডাক শিখ সমাজের। শুধু তাই নয়, আজ বৃহস্পতিবার রাজ্যপাল সিউভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করবেন কলকাতার সাতটি গুরুদুয়ারার প্রতিনিধিরা।

এই বিষয়ে অবিলম্বে রাজ্যপাল বোসের হস্তক্ষেপ দাবি করবেন তাঁরা। যদিও খালিস্তানি বিতর্কে (Khalistan Row) নিজেদের অবস্থানে অনড় বিজেপি নেতৃত্ব। তবে খালিস্তানি বিতর্কে বুধবার কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Khalistan

বলে রাখা প্রয়োজন, বাংলার শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলে অভিহিত করার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালদের বিরুদ্ধে। ঘটনর পরপর টুইটে প্রতিবাদ জানিয়েছে রাজ্য পুলিশ। প্রকাশ্যে এসেছে ভিডিয়ো। তবে বিজেপির দাবি, তারা এমন কিছু বলেনি। পুলিশ ক্রমে শাসক দলের পাপোসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে বিরোধী দল।

যদিও এরপরেই রাজ্য পুলিশ একটি ভিডিয়ো প্রকাশ করে দাবি করেছে, শুভেন্দু অধিকারী তাদের খালিস্তানি বলে সম্বোধন করেছে। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলার তরফে ওই ভিডিও'র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে পুলিশ দাবি করেছে, ওই অফিসারের অপরাধ হল, তিনি একজন শিখ এবং একজন দক্ষ অফিসার। ধর্মীয় পরিচয় নিয়ে কেন এভাবে অবমাননা করা হল, তার প্রতিবাদ জানানো হয়েছে পুলিশের তরফে।

শুধু তাই নয়, এই ধরনের মন্তব্য ধর্মীয় অবমাননাকর বলেও দাবি রাজ্য পুলিশের। একটি সম্প্রদায়কে নিশানা করে এই মন্তব্য করা হয়েছে। এভাবে আইন ভঙ্গ করতে মানুষকে উৎসাহিত করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূলের তরফে। পাগাড়ী পড়ে আছে বলে এক পুলিশ অফিসারকে খালিস্তানি বলা নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মন্তব্যে ক্ষমা চাওয়ার দাবিতে ঘটনার পর থেকেই পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন শিখ সম্প্রদায়ের মানুষেরা।

শুধু তাই নয়, মুরলিধর সেন লেনে বিজেপি অফিসের সামনে খালিস্থানি মন্তব্যের প্রতিবাদে ধর্ণা অবস্থান চলছে শিখ সমাজের। যদিও এখনও পর্যন্ত বিজেপির নেতৃত্বের সঙ্গে তাঁদের দেখা হয়নি। আর তাই এবার নেতাদের বাড়ি গিয়ে ঘেরাও অবস্থানের আহ্বান শিখ সমাজের। যা নিয়ে নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

পুলিশের তরফে জারি করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিজেপি কর্মীরা চারপাশে ঘিরে রয়েছে। তাঁদের মধ্যে থেকে কেউ চীৎকার করছেন, 'এটা হচ্ছে খালিস্তানি।' তবে শুভেন্দুই যে এটা বলছেন, তা ভিডিয়োতে অবশ্য স্পষ্ট নয়। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রও ভিডিয়ো প্রকাশ করে দাবি করেছেন, শিখ, যাঁরা ভারতকে গর্বিত করেছে, তাঁদের এভাবে অপমান করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+