টিএমসির দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত বাংলার মানুষ, বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে জোর সওয়াল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের একাধিক জনসভা থেকে সন্দেশখালি প্রসঙ্গে আওয়াজ তুলেছেন প্রধানমন্ত্রী। আজ জলপাইগুড়িতে বিকেলে সভা রয়েছে। তার আগে রবিবার সকালে ইঙ্গিতপূর্ণ টুইট করলেন এক্স হ্যান্ডেলে।

পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও প্রশাসনের জন্য ক্লান্ত। এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট আবহে তিনিও তৃণমূলের বিরুদ্ধে জোর সওয়াল শুরু করেছেন। সন্দেশখালি ইস্যুতে প্রধানমন্ত্রী লাগাতার আক্রমণের পথে হাঁটছেন।

Narendra Modi

সন্দেশখালিতে ইডির উপর আক্রমণ হয়েছে। গতকাল শনিবার এনআইএর উপর আক্রমণ হল ভূপতিনগরে। শুধু তাই নয়, এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করেছে তৃণমূল। কেন্দ্রীয় এজেন্সি বার বার রাজ্যে তদন্তে গিয়ে আক্রান্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে থানায়। কেন এই ঘটনা ঘটছে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

সত্য উদঘাটনে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কোনওভাবেই তদন্ত করতে দিতে চাইছে না। এমনই কথা দাবি করছে বিজেপি। এই আবহে আজই জলপাইগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তার আগে আক্রমণাত্মক টুইট করলেন তৃণমূল সরকারকে বিঁধে।

"আজ বিকেলে, আমি জলপাইগুড়ির মানুষদের মধ্যে থাকব একটি সমাবেশে ভাষণ দিতে। ওখানে @BJP4Bengal এর প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে।পশ্চিমবঙ্গের মানুষ টিএমসির দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত। একমাত্র বিজেপি ওঁদের স্বপ্নপূরণ করতে পারে।" এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যত সময় এগোবে ততই কি তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝ বাড়াবেন নরেন্দ্র মোদী? কতটা আক্রমণাত্মক প্রচার করবেন প্রধানমন্ত্রী? এই প্রশ্ন উঠছে। রাজনৈতিক ভাবে তৃণমূল কতটা পাল্টা প্রচারে থাকবে?

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সব কটি আসনে জয়লাভ করেছিল বিজেপি। সে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই উত্তরবঙ্গে সভা করার বিষয়ে জোর দিয়েছেন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। এরপরে বালুরঘাটে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+