চলছে ভোট! তার মাঝেই কোচবিহারে বেহাল রাস্তায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ
বেহাল রাস্তা সারানোর দাবিতে খানাখন্দে ধান রোপণ করে অভিনব প্রতিবাদ দেখালেন কোচবিহারের দুখাভোলার কুঠি এলাকার বাসিন্দারা।
বেহাল রাস্তা সারানোর দাবিতে খানাখন্দে ধান রোপণ করে অভিনব প্রতিবাদ দেখালেন কোচবিহারের দুখাভোলার কুঠি এলাকার বাসিন্দারা। সোমবার দিনহাটা- ১ ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই রাস্তা অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা। এদিকে তখন রাজ্যের সাতটি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। তার মাঝেই অভিনব প্রতিবাদে শামিল হলেন এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওকড়াবাড়ি থেকে পঞ্চাধ্বজি পর্যন্ত ওই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। চলাচল করে স্কুল-কলেজের পড়ুয়ারাও। কিন্তু সিঙ্গিমারী নদীতে বাঁধ দেওয়ার কাজ শুরু হতেই পাথর বোঝাই ট্রাকের চলাচলে রাস্তার কঙ্কাল বেরিয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের বক্তব্য, একটু বৃষ্টি হলেই ওই রাস্তা কাদায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। খানাখন্দে ভর্তি প্রায় দুই তিন কিলোমিটার দীর্ঘ ওই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ।

যত দিন যাচ্ছে রাস্তার অবস্থা ততই খারাপ হচ্ছে। প্রশাসনকে বারবার বলেও সমস্যার সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাই প্রশাসন দৃষ্টি আকর্ষণের জন্য এক কথায় তাঁরা বাধ্য হয়েই রাস্তায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ দেখিয়েছেন বলে দাবি কোচবিহারের দুখাভোলার কুঠি এলাকার বাসিন্দাদের।












Click it and Unblock the Notifications