দিলীপ ঘোষকে পাথর ছুঁড়ে মারা হোক, তাড়ানো হোক রাজ্য থেকে, ফতোয়া জারি ইমামের
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা ভাষায় আক্রমণ করার জ্য এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা নুর উর রহমান বরকতি।
কলকাতা, ১২ ডিসেম্বর : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা ভাষায় আক্রমণ করার জ্য এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মৌলানা নুর উর রহমান বরকতি।
এদিন তিনি বলেন, "আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে এভাবে অশালীন শব্দে আক্রমণ করার সাহস কোথা থেকে আসে ওর (দিলীপ ঘোষ)। আমাদের মুখ্যমন্ত্রী দেশের সবচেয়ে ধর্মনিরপেক্ষ নেত্রী। আমি ফতোয়া জারি করছি যে ওকে পাথর ছুঁড়ে মারা হোক এবং তারপর রাজ্য থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হোক। ও এই রাজ্যে থাকার উপযুক্ত নয়।"

বরকতির সঙ্গ দিয়েছেন তৃণমূল সাংসদ ইদ্রিস আলি। যে ভাষায় দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তার কড়া নিন্দা করেছেন দুজনেই।
তবে ইমামের ফতোয়ার পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "বরকতি কী ভাবছেন? এটা কি বাংলাদেশ না পাকিস্তান যে উনি আমার নামে ফতোয়া জারি করবেন। উনি তৃণমূলের বিরুদ্ধে ফতোয়া জারি করতে পারেন, ওরা ওনার কথা শুনবে। বিজেপি নয়। মনে হচ্ছে বরকতি আর এরাজ্যে থাকতে চাইছে না। আমার মনে হয় উনি পাকিস্তান বা বাংলাদেশে গিয়ে থাকতে চাইছেন।"












Click it and Unblock the Notifications