ওয়াটার গেট কেলেঙ্কারির থেকেও ভয়ংকর এই পেগাসাস! জরুরি অবস্থা তুলে বিস্ফোরক দাবি মমতার
পেগাসাস ইস্যুতে উত্তাল দেশ! একের পর এক ব্যক্তির ফোনে দিনের পর দিন আড়ি পাতার অভিযোগ। আর এই অভিযোগে সরগরম রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে ফোনে আড়ি পাতা-কাণ্ডে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পেগাসাস ইস্যুতে উত্তাল দেশ! একের পর এক ব্যক্তির ফোনে দিনের পর দিন আড়ি পাতার অভিযোগ। আর এই অভিযোগে সরগরম রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে ফোনে আড়ি পাতা-কাণ্ডে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২১শে জুলাইয়ের মঞ্চ থেকে পেগাসাস সবথেকে দুর্নীতি বলে তোপ দেগেছেন। ফের একবার পেগাসাস ইস্যুতে কেন্দ্রকে কার্যত তুলোধোনা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
তাঁর দাবি, "ওয়াটার গেট কেলেঙ্কারির থেকেও ভয়ংকর এই পেগাসাস কেলেঙ্কারি।" এই অবস্থায় ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার একজোট হওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।
আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই পেগাসাস ইস্যুতে সুর চড়ান তিনি। তাঁর দাবি, আগে ভাবতাম হোয়াটশ অ্যাপটা সেভ। সেটাও নিরাপদ নয়। ওটার মধ্যে দিয়েই ঢোকাচ্ছে ওই স্পাইওয়্যার। সবথেকে আনসেফ বলে দাবি তাঁর। মমতা আরও বলেণ, মানুষ কি খাচ্ছে, স্বামী-স্রী কি কোথা বলছে সবটাই রেকর্ড করে নিচ্ছে ওরা। ভয় দেখিয়ে মানুষের কন্ঠোরধ করার চেষ্টা করা হচ্ছে। মমতার দাবি, "পেগাসাস মোদীবাবুর নাভিশ্বাস, ডেঞ্জারাস-ফেরোসাস! তবে এসব করে কোনও লাভ নেই! দাবি তৃণমূল নেত্রীর।
এদিন পেগাসাস ইস্যুতে একের পর এক আক্রমণ শানিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেণ, ভোটের আগে সমস্ত মিটিং শুনে নিয়েছে। প্রশান্ত কিশোর তাঁর ফোন অডিট করিয়েছে! আর তাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে দাবি মমতার। বলেন, ভোটের আগে আমি, পিকে, অভিষেক এবং সুব্রত বক্সি মিটিং করছিলাম। কিন্তু ওই ফোনের মাধ্যমে সমস্ত তথ্য চলে গিয়েছে ওদের হাতে। শুধু তাই নয়, আরএসএস নেতাদের ফোনও ট্যাপ করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। বলেন, ওদের লোককে বিশ্বাস করে না বিজেপি। এমারজেন্সির থেকেও খারাপ অবস্থা চলছে বলে দাবি তাঁর। তবে বেশিদিন মানুষকে ভয় দেখিয়ে চলতে পারবে না বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
উল্লেখ্য, ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে পেগাসাস ইস্যুতে মমতা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে ব্যবস্থা নিন। এখন গণতন্ত্র বাঁচাতে পারে শুধু বিচারব্যবস্থা। বিজেপির শাসনে গণতন্ত্র বিপন্ন। ওরা মানুষের অধিকার কেড়ে নিয়েছে।' আপনারাই পারেন দেশকে বাঁচাতে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications