জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সোমেন মিত্র! করা হল করোনার পরীক্ষা
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সোমেন মিত্র! করা হল করোনার পরীক্ষা
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন, হাসপাতালের সিইও। তাঁর প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

অসুস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি
অসুস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শুক্রবার রাতে সামান্য জ্বর ও শ্বাসকষ্ট থাকায় প্রায় ৭৭ বছর বয়সী এই নেতাকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

পরিবারের প্রতিক্রিয়া
সোমেন মিত্রের ছেলে, রোহন মিত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁর বাবার ক্রিয়েটিনিন লেভেল একটু বেশি। এছাড়াও শরীর চর্চাও বন্ধ রয়েছে। শারীরিক অসুস্থতা থাকায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

আইসিইউতে ভর্তির কারণ
অন্য একটি সূত্র জানাচ্ছে, বেলভিউ হাসপাতালে করোনার বেড বৃদ্ধি হচ্ছে, সেই কারণে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে আইসিইউ বিভাগে রাখা হয়েছে। আইসিইউতে তাঁকে স্থানান্তরিত করার পিছনে অন্য কোনও কারণ নেই।

করোনা রিপোর্ট নেগেটিভ
হাসপাতাল সূত্রে খবর তাঁর হাসপাতালে ভর্তির পরেই তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে। প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রয়োজনে আবার টেস্ট করা হবে।












Click it and Unblock the Notifications