রাজ্যে বিজেপির হাওয়া নেই! পর্দার আড়ালে জোট নয়, ইঙ্গিত সোমেন মিত্রের

রাজ্যে বিজেপির কোনও হাওয়া নেই। বিজেপির কাছে মানুষ আশ্রয় নিয়েছে মাত্র। এদিন এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

রাজ্যে বিজেপির কোনও হাওয়া নেই। বিজেপির কাছে মানুষ আশ্রয় নিয়েছে মাত্র। এদিন এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। সিপিএমকে উদ্দেশ্য করে তার প্রতিক্রিয়া, পর্দার আড়ালে জোট করলে হবে না। জনসমক্ষে জোট করতে হবে। সোমেন মিত্র বলেন, তৃণমূলের বিরুদ্ধে প্ল্যাটফর্ম খুঁজছে মানুষ। উপযুক্ত প্ল্যাটফর্ম না পাওয়ায় মানুষ বিজেপির কাছে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজ্যে বিজেপির হাওয়া নেই! পর্দার আড়ালে জোট নয়, ইঙ্গিত সোমেন মিত্রের

সোমেন মিত্র বলেন, বাম ও কংগ্রেসের মধ্যে জোট হলে বিজেপির অর্ধেক ভোট সরে যেত। মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতাও গড়ে উঠত বলে মন্তব্য করেছেন
প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছিল সামসি কলেজ মাঠে রাহুল গান্ধীর সভা হবে। কিন্তু প্রশাসন অনুমতি না দেওয়ায় চাঁচলের কলম বাগান ময়দানকে বেছে নেওয়া হয়েছে। সভার দিনই পরিবর্তিত হয়েছে। সেই সভার কাজ খতিয়ে দেখতে এদিন মালদহে গিয়েছেন সোমেন মিত্র। সঙ্গে ছিলেন প্রদীপ ভট্টাচার্য-সহ অন্যরা।

মৌসম বেনজির নূরের তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে সোমেন মিত্র বলেন, মালদহের সবটাই বরকত গণিখান চৌধুরীর নামে চলে। সেখানে মৌসম বেনজির নূরের দলবদল
কোনও প্রভাব ফেলবে না। এই প্রসঙ্গে সোমেন মিত্র লেবুবাবু ও ডালুবাবুর তুলনা করেছেন এবং কার্যত তিনি বলেছেন, দলবদল না করায় ডালুবাবুই টিকে রয়েছেন।

সিপিএম-এর তরফে রায়গঞ্জ ও মুর্শিদাবাদে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও এখনও আলোচনার রাস্তা খোলা হয়েছে বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রয়োজনে ওই দুই কেন্দ্রে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+