টাওয়ার গ্রুপ চিটফান্ড মামলায় ইডির জেরার মুখোমুখি পিসি সরকার জুনিয়র
ইডির জেরার মুখোমুখি জাদুকর পিসি সম্রাট জুনিয়র। শুক্রবার তিনি সিজিও কমপ্লেক্সে এসেছেন। তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে খবর। টাওয়ার গ্রুপের চিটফান্ড মামলার সঙ্গে এই জাদুকরের নাম জড়িয়ে গিয়েছিল। একসময় তিনি রাজনীতির অন্দরেও প্রবেশ করেছিলেন। তবে বেশি দিন তিনি সেই জগতে স্থায়ী হননি।
রাজ্যে চলা একাধিক চিটফান্ড মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। টাওয়ার গ্রুপের চিটফান্ড কেলেঙ্কারির কথাও সামনে আসে। সিবিআই প্রথমে এই তদন্ত শুরু করেছিল। পরবর্তী কালে সেই তদন্তের ভার নেয় আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি। সেই তদন্তের সময় নাম জড়িয়ে যায় পিসি সরকার জুনিয়রের।

সম্প্রতি জানা যায় জাদুকরকে ইডি তলব করেছে। সিজিও কমপ্লেক্সের পিসি সরকার জুনিয়রকে ডেকে পাঠানো হয়েছে। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে জাদু সম্রাটকে। সূত্রের খবর, টাওয়ার গ্রুপ চিটফান্ড মামলার তদন্তে তাঁর নাম জড়িতে গিয়েছে।
শুক্রবার বেলায় সল্টলেকে ইডি দফতরে আসেন জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার। সঙ্গে রয়েছেন তাঁর বড় মেয়ে। গাড়ি থেকে নেমে ধীর পায়ে তিনি ইডি অফিসের ভিতর চলে যান। সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি।ইডি সূত্রে খবর, টাওয়ার গ্ৰুপ চিটফান্ড মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হবে।
কয়েকদিন আগেই টাওয়ার গ্রুপ কর্তা রমেন্দু চ্যাটার্জীকে নিজেদের হেফাজতে নেয় ইডি। এরপরই টাওয়ার গ্রুপ চিটফান্ড তদন্তে নাম উঠে আসে জাদু সম্রাট জুনিয়র পিসি সরকারের। ইতিমধ্যে একই মামলায়, সিবিআই তল্লাশি হয়েছিল জাদু সম্রাটের মুকুন্দপুরের বাড়িতেও। এবার সেই মামলায় ইডির তলব।
রাজনীতির অলিন্দেও পা গলিয়েছিলেন পিসি সরকার জুনিয়র। ২০১৪ সালে বিজেপির হয়ে বারাসত কেন্দ্রে লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে বিশাল ভোটের ব্যবধানে তিনি তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদারের কাছে পরাস্ত হন। তারপর থেকে আর রাজনীতিতে এই জাদুকরকে দেখা যায়নি।
রাজনীতি নিয়ে মাঝেমধ্যেই তাঁর গলায় বিতৃষ্ণা ধরা পড়েছিল। তাঁকে 'বলির পাঁঠা' করা হয়েছে। এমন বক্তব্য শোনা গিয়েছিল। সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধেও তিনি বিরূপ মন্তব্য পোষণ করেছিলেন।












Click it and Unblock the Notifications