হাওড়া থেকে ছাড়বে ১৬ কোচের Vande Bharat Express Train! মুক্তি মিলবে ওয়েটিং থেকে? বড় সিদ্ধান্ত রেলের

Vande Bharat Express Train: হাওড়া স্টেশনের উপর ক্রমশ বাড়ছে যাত্রী চাপ! প্রত্যেকদিন কয়েক লাখ যাত্রী এই স্টেশন হয়ে বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছন। একই ভাবে বহু মানুষও আসেন হাওড়া স্টেশনে (Howrah Station)। বিপুল যাত্রী চাপ সামাল দিতে ইতিমধ্যে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। তাতেও যাত্রী চাপ সামাল দেওয়া যাচ্ছে। সমস্ত 'সেমি বুলেটে' লম্বা ওয়েটিং লিস্ট।

আর সে কথা মাথায় রেখে এবার হাওড়া থেকে ছাড়বে ১৬ কোচের বন্দে ভারত (Vande Bharat Express Train) । সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাটনা এবং হাওড়ার (Howrah-Patna Vande Bharat Express Train) মধ্যে চলবে ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস। তবে আগে পাটনা-লখনউ রুটে চলবে বিশাল বড় এই ট্রেন। এরপর পাটনা এবং হাওড়ার মধ্যে ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস চলবে বলে জানা যাচ্ছে।

Vande Bharat Express Train

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, খুব শীঘ্রই এই ট্রেন (Vande Bharat Express Train) আসবে। এরপর সেটির ট্রায়াল রান চালানো হবে।এরপরেই গুরুত্বপূর্ণ এই দুই রুটে ১৬ কোচের বন্দে ভারত চালানো হবে বলে জানা গিয়েছে।

যদিও এই বিষয়ে পূর্ব রেলের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাটনা-হাওড়া এবং পাটনা-লখনউ রুটে যাত্রী চাপ বাড়ছে। আর সে কথা মাথায় রেখেই ১৬ কোচের এই ট্রেন চালানো হবে।

এতে বিহার এবং বাংলার যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলেও মনে করছেন রেল আধিকারিকরা। বলে রাখা প্রয়োজন, ২০২৩ সালের ডিসেম্বর মাসে পাটনা এবং হাওড়ার মধ্যে বন্দে ভার‍ এক্সপ্রেসের উদ্বোধন হয়। দীর্ঘ সময় ধরে ৮ কোচের বন্দে ভারতই ছুটছিল গুরুত্বপূর্ণ এই রুটে।

এবার আরও লম্বা হচ্ছে এই ট্রেন। ছুটবে ১৬ কোচের ট্রেন। তাতে একাধিক এক্সিকিউটিভ ক্লাস ক্লাসও থাকবে। যাত্রী চাপ এতে কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার কবে থেকে ১৬ কোচের বন্দে ভারত (Vande Bharat Express Train) ছোটে হাওড়া থেকে পাটনা পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+