সরকারি পরিষেবা না মেলায় ডেবরায় চিকিৎসক হেনস্থা, মুখে বিষ্ঠা মাখানোর অভিযোগ

অন্তঃসত্ত্বা রোগীকে ঘিরে উত্তেজনা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগী ভর্তি নেওয়ার পরও তাঁকে অন্যত্র রেফার করার অভিযোগ।

অন্তঃসত্ত্বা রোগীকে ঘিরে উত্তেজনা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। রোগী ভর্তি নেওয়ার পরও তাঁকে অন্যত্র রেফার করার অভিযোগ। পরিস্থিতির জেরে প্রসূতির আত্মীয়রা চিকিৎসক ও নার্সদের ওপর হামলা চালায় বলে অভিযোগ

সরকারি পরিষেবা না মেলায় ডেবরায় চিকিৎসক হেনস্থা, মুখে বিষ্ঠা মাখানোর অভিযোগ

জানা গিয়েছে, সোমবার বিকেলে আশঙ্কাজনক অবস্থায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এক প্রসূতিকে। সুপার স্পেশালিটি হাসপাতাল হলেও, প্রায় কোনও ব্যবস্থাই নেই সেখানে। এমনটাই অভিযোগ স্থানীয়দের। অবস্থার কথা বিবেচনা করেই মেদিনীপুর মেডিক্যালে রেফার করা হয় ওই প্রসূতিকে। এই অবস্থায় চিকিৎসকদের সঙ্গে বিরোধে জড়ান প্রসূতির বাড়ির লোকজন। প্রসূতিকে রাতের জন্য সেখানে রাখতেই চাপ দেন বাড়ির লোকজন। সোমবার রাতে প্রসব বেদনা ওঠায় অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা জটিল হওয়ায় ফের তাঁকে অন্যত্র রেফার করা হয়। এই সময় রোগীর আত্মীয়রা প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান। তবে সদ্যোজাতের অবস্থা সংকট জনক হওয়ায় তাকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

অবস্থা সামলে মঙ্গলবার হাসপাতালে যায় প্রসূতির বাড়ির লোকজন। চিকিৎসক ও নার্সদের সঙ্গে ঝামেলায় জড়ান তাঁরা। চিকিৎসকদের ওপর হামলার সঙ্গে নার্সদের ঘরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। বিএমওএইচকে নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সূত্রের খবর, চিকিৎসকদের গায়ে ঘুঘনি ছিটিয়ে দেওয়া হয়। যদিও চিকিৎসকদের অভিযোগ, তাদের গায়ে বিষ্ঠা মাখানো হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

সরকারি পরিষেবা না মেলায় ডেবরায় চিকিৎসক হেনস্থা, মুখে বিষ্ঠা মাখানোর অভিযোগ

এদিকে ঘটনার কড়া সমালোচনা করেছেন চিকিৎসকরা। অভিযুক্ত প্রসূতির বাড়ির লোকজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+