সরকারি হাসপাতালে ভর্তিতে বিপাকে পড়তে পারেন এঁরা
এবার থেকে সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে লাগবে সচিত্র পরিচয়পত্র। পরিষেবা ফ্রি হওয়ার পর থেকে হাসপাতালের ওপর বাইরের রোগীর চাপ বাড়ায় ঠিক কতজন রাজ্যের মানুষ পরিষেবা পাচ্ছেন তার অডিট করতেই এই ব্যবস্থা
মৃতদেহের সৎকারের কাজে ১ অক্টোবর থেকে লাগবে আধার। দেশ ব্যাপি চালু হচ্ছে এই নিয়ম। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলিতে ভর্তির দরকার পড়লে আপনাকে দেখাতে হবে সচিত্র পরিচয়পত্র।
আধার কার্ড, ভোটার কার্ড ,প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনও একটি পরিচয়পত্র লাগবে ভর্তির সময়।

স্বাস্থ্য় দফতর সূত্রে খবর, বাম আমলে সরকারি হাসপাতালগুলিতে চাপ থাকলেও, তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্য পরিষেবা ফ্রি হওয়ার পর থেকে ভিন রাজ্য এমন কী ভিন দেশ থেকে আসা রোগীর চাপ বেড়েছে। কেননা ভর্তির সময় তাঁরা এই রাজ্যের কোনও না কোনও ঠিকানা দিচ্ছেন।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বাইরের রোগীদের সরকারি হাসপাতালে পরিষেবা আটকাবে না, কিন্তু সচিত্র পরিচয়পত্র লাগবে। সরকারি হাসপাতালে পরিষেবা পাওয়া কতজন এরাজ্যের আর কতজন বাইরে থেকে আসছেন, তার অডিট করতেই এই ব্য়বস্থা।

তবে এমার্জেন্সিতে ভর্তির ক্ষেত্রে, ভর্তির সময় সচিত্র পরিচয়পত্র না দিলেও চলবে। সেক্ষেত্রে হাসপাতাল থেকে ছুটি হওয়ার আগে এই সংক্রান্ত বিষয় মিটিয়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications