সরকারি হাসপাতালের চিকিৎসকের ‘ফি’ মেটাতে বন্ধক দিতে হল গয়না!
সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রাইভেট চেম্বারে চিকিৎসা করাতে এসে বন্ধক দিতে হল কানের দুল। সঙ্গে আনা দু’শো টাকার অনেকটাই খরচ হয়ে গিয়েছিল রাস্তায়। শেষপর্যন্ত ডাক্তারের ভিজিট মেটাতে বন্ধকে বাধ্য হলেন রোগী
বর্ধমান, ১৫ মার্চ : সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রাইভেট চেম্বারে চিকিৎসা করাতে এসে বন্ধক দিতে হল কানের দুল। সঙ্গে আনা দু'শো টাকার অনেকটাই খরচ হয়ে গিয়েছিল রাস্তায়। শেষপর্যন্ত ডাক্তারের ভিজিট মেটাতে বন্ধকে বাধ্য হলেন রোগী।
অমানবিক এই ঘটনা বর্ধমানের কাটোয়ায়। দু'বছরের ছেলের চেক আপ করাতে এসেছিলেন মা। ভিজিট একটু কমানোর আবেদনে কর্ণপাত করেননি চিকিৎসকের নিযুক্ত কম্পাউন্ডার।

বর্ধমানের কাটোয়ায় প্রাইভেট চেম্বার সরকারি হাসপাতালের চিকিৎসক প্রণবানন্দ ঘোষের। সালার থেকে দু'বছরের ছেলে কোলে ২২ কিলোমিটার দূরের ওই চেম্বারে এসেছিলেন জুলি বিবি। টাকা কম থাকায় চেক আপ করানোই হল না এদিন। ডাক্তারবাবু ভিজিট না কমানোয় বন্ধক দিতে গিয়েছিলেন কানের দুল। এইসব করতেই দেরি হয়ে যায়, লাইন মিস করেন জুলি বিবি।
বিজন সাহা নামে এক কম্পাউন্ডার ভিজিট নিয়ে স্লিপ দেন রোগীকে। তখনই টাকা কম থাকায় ফিরিয়ে দেওয়া হয়। তিনিই গয়না বন্ধক দিয়ে টাকা আনার পরামর্শ দেন। যখন বন্ধক দিয়ে আসেন, তাঁর স্থান হয় সমস্ত রোগীর শেষে। ধকল সামলাতে না পেরে চেম্বারের সামনেই সংজ্ঞা হারান তিনি। চিকিৎসক প্রণবানন্দ ঘোষ বলেন, তিনি বিষয়টি জানতেন না। কিন্তু কম্পাউন্ডার কী করে এতটা অমানবিক হতে পারলেন, সেই দায় কি এড়াতে পারেন ডাক্তারবাবু!












Click it and Unblock the Notifications