ফেসবুকে ব্যস্ত ওয়ার্ড মাস্টার! রোগীর মৃত্যু নিয়ে আর যা অভিযোগ পরিবারের

অ্যাম্বুলেন্স না থাকায় বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। ঘটনাটি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের। রোগীর মৃত্যুর পর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। মৃতের নাম মঞ্চু ঝাঁ।

অ্যাম্বুলেন্স না থাকায় বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। ঘটনাটি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের। রোগীর মৃত্যুর পর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। মৃতের নাম মঞ্জু ছেত্রী। জলপাইগুড়ির রায়কত পাড়ার বাসিন্দা মৃতের পরিবার।

ফেসবুকে ব্যস্ত ওয়ার্ড মাস্টার! রোগীর মৃত্যু নিয়ে আর যা অভিযোগ পরিবারের

সূত্রের খবর, দিন তিনেক আগে বুকে ও পেটে ব্যথা নিয়ে মঞ্জু ছেত্রীকে ভর্তি করানো হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে বেশ কিছু পরীক্ষা করতে বলেন কর্তৃব্যরত চিকিৎসক। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর জানা যায় ওই মহিলার বুকে ও পেটে জল জমেছে। তাঁকে সদর হাসপাতালের আইসিইউতে রেফার করা হয়।

রোগিনীর পরিবারের অভিযোগ, অ্যাম্বুল্যান্স না থাকার কারণেই আটকে পড়েন রোগী। বিষয়টি নিয়ে ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবার। বারবার রোগীর অবস্থা নিয়ে ওয়ার্ড মাস্টারের কাছে জানানো হলেও, তিনি মোবাইলে ফেসবুকে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ।

অ্যাম্বুলেন্স পাওয়ার পর জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে রোগীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত রোগীর আত্মীয়রা। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের কথা অস্বীকার করলেও, ওয়ার্ড মাস্টারের ভূমিকা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে হাসপাতালে তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+