Vande Bharat Express: মুম্বই থেকে আসা নতুন বন্দে ভারত ট্রেনে চেপেই এনজেপি যাত্রা? বড় খবর যাত্রীদের
Vande Bharat Express: আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেল বাংলা! মঙ্গলবার দুপুরের মধ্যেই নয়া রেকটি হাওড়া স্টেশনে চলে আসে। এমনটাই রেলের তরফে জানানো হয়। গত দুদিন ধরে হাওড়া-এনজেপি রুটে বন্ধ রয়েছে সেমি বুলেটের পরিষেবা। যা নিয়ে রীতিমত চিন্তায় রেল আধিকারিকরা। আর এর মধ্যেই কার্যত মুশকিল আসানের ভূমিকায় হাওড়া পৌঁছে গেল আরও একটি বন্দে ভারত।
ইতিমধ্যে পাঁচটি বন্দে ভারত (Vande Bharat Express) পেয়েছে বাংলা। রয়েছে হাওড়া-পুরী, হাওড়া-এনজেপি, এনজেপি-গুয়াহাটি, রাঁচি-হাওড়া এবং পাটনা-হাওড়া। আর এর মধ্যেও আরও একটি রেক পৌঁছল বাংলায়। একেবারে ১৬ কোচের নতুন বন্দে ভারত হাওড়া স্টেশনে পৌঁছেছে। কিন্তু কোন রুটে চলবে নয়া এই ট্রেন?

ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও পূর্ব রেলের তরফে ইতিমধ্যে বিস্তারিত জানানো হয়েছে। আর সেই অনুযায়ী নয়া এই রেকটি (Vande Bharat Express) বিকল্প হিসাবে নিয়ে আসা হয়েছে। কোনও নির্দিষ্ট রুটে চলবে না এই ট্রেনটি। হঠাত কোনও রুটে প্রয়োজন পড়লে বিকল্প নয়া এই ট্রেনটিকে রেকটি ব্যবহার করা হবে। এতগুলি রুটে বাংলা থেকে বন্দে ভারতের (Vande Bharat Express) পরিষেবা চললেও কোনও অতিরিক্ত রেক ছিল না রেলের কাছে।
যেমন, রেলের কাছে কোনও অতিরিক্ত বন্দে ভারতের (Vande Bharat Express) রেক না থাকার কারণে গত কয়েকদিন হাওড়া-এনজেপি রুটে পুরানো যুব এক্সপ্রেস চালানো হচ্ছে। তাতে রেলের ক্ষতিও বাড়ছে আবার যাত্রী পরিষেবা নিয়ে রেলের বিরুদ্ধে যাত্রীদের মধ্যে ক্ষোভও বাড়ছে।
রেল সূত্রে খবর, বৃহস্পতিবার হাওড়া-এনজেপি রুটে নয়া এই ১৬ কোচের নতুন বন্দে ভারতটি (Vande Bharat Express) চালানো হবে। আজ বুধবার ট্রেনটির মহড়া চালানো হবে। একই ভাবে আগামীদিনে বাংলা থেকে চলা পাঁচ বন্দে ভারতের কোনও একটি খারাপ কিংবা ত্রুটি ধরা পড়ে তাহলে অতিরিক্ত এই রেকটি চালিয়ে সমস্যার সমাধান করবেন রেল আধিকারিকরা।
এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সোমবার মুম্বই থেকে সেমি হাইস্পিড রেকটি (Vande Bharat Express) হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেই মতো আজ মঙ্গলবার দুপুরের পর সেটি হাওড়ায় পৌঁছে যায়।












Click it and Unblock the Notifications