বিশ্বকর্মা পুজো কাটোয়া-হাওড়া লোকাল ট্রেনে, আয়োজনে যাত্রীরা

বিশ্বকর্মা পুজো আজ ধুমধাম করে পালিত হচ্ছে। প্রতিবারের মতো এবারেও লোকাল ট্রেনে দেখা গেল চেনা ছবি। ট্রেনের মধ্যেই চলল পুজোর আয়োজন।

ভোর থেকে সকালের দিকে কাটোয়া থেকে ছেড়ে যে লোকাল ট্রেনগুলি হাওড়ার দিকে যায় তাতেই পুজোর আয়োজন করতে দেখা গেল নিত্যযাত্রীদের।

-

শুরুটা হয়েছিল ৩৭৯১২ ডাউন কাটোয়া-হাওড়া লোকালে। ব্যান্ডেল স্টেশনে ধরা পড়ল এই ট্রেনে পুজোর আয়োজন ঘিরে ব্যাপক উন্মাদনা। নিত্যযাত্রীরা অনেকেই নির্দিষ্ট বগিতে যাতায়াত করেন। গানে-গল্পে মাতেন। বিভিন্ন জায়গার বাসিন্দারা নিত্যযাত্রী হিসেবে হয়ে ওঠেন পরস্পরের আত্মীয়ের মতো। এ যেন ট্রেনেই সুখের সংসার।

লোকাল ট্রেনে যেমন আইবুড়ো ভাত খাওয়ার ছবি ধরা পড়ে, তেমনই বিশ্বকর্মা পুজোর চেনা ছবিও বাদ যায় না। করোনার সময় ট্রেন চলাচল যখন বন্ধ ছিল তখন বিশ্বকর্মা পুজো হয়নি লোকাল ট্রেনে। কিন্তু তারপর থেকে চলছে বিশ্বকর্মা পুজোর ধারাবাহিকতা।

কাটোয়া-হাওড়া লোকালের সামনে মালা, কলাগাছ লাগিয়ে রীতিমতো পুরোহিত ডেকে চলল পুজোপাঠ। গান-বাজনার আয়োজনও ছিল। কাঁসর-ঘণ্টা কিছুই বাদ ছিল না। পুজোর শেষে চলল প্রসাদ বিতরণের পালাও। কাটোয়া থেকে হাওড়া যাওয়ার পথে নিত্যযাত্রীদের এই আয়োজনের তারিফ করলেন বাকিরাও।

বিশ্বকর্মা পুজোর ছবি ধরা পড়েছে নবদ্বীপ ধামের আগে বিষ্ণুপ্রিয়া স্টেশনেও। সেখানেও ট্রেনের সামনে চলল পুজোর পর্ব। ধুনুচি নিয়ে হাজির ছিলেন মহিলারাও। ঢাক, কাসর, ঘণ্টা নিয়েই জমজমাট পুজোর আয়োজন। লোকাল ট্রেনের বিশ্বকর্মা পুজো দেখতে হাজির ছিলেন স্থানীয় মানুষজনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+