Vande Bharat Express: রাঁচি-হাওড়া বন্দে ভারতের সময় নিয়ে অসন্তোষ! সমীক্ষার রিপোর্ট ফাঁস
Vande Bharat Express: খুব শীঘ্রই বদলে যেতে চলেছে রাঁচি-হাওড়া বন্দে ভারতের সময়। গত কয়েকমাস আগে রাঁচি-হাওড়া বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রথম দিন থেকেই যাত্রী নিয়ে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে রেল আধিকারিকদের। অন্যান্য বন্দে ভারতগুলিতে কার্যত প্রত্যেকদিনই দীর্ঘ ওয়েটিং লিস্ট।
সেখানে রাঁচি-হাওড়া বন্দে ভারতে যাত্রী (Vande Bharat Express) হওয়াটা রীতিমত চ্যালেঞ্জের। কিন্তু কেন এমন অবস্থা! আর সেই কারণ খুঁজতে সম্প্রতি যাত্রীদের মধ্যে একটি সমীক্ষা করে ভারতীয় রেল। যার মধ্যে বেশির ভাগ যাত্রীই রাঁচি-হাওড়া বন্দে ভারতের সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

রাঁচি রেল ডিভিশনের উচ্চপদস্থ এক আধিকারিক নিশান্ত কুমার জানিয়েছেন, বর্তমানে বন্দে ভারত (Vande Bharat Express) সকাল ৫টা ১৫ মিনিটে ছাড়ে। দুপুর ১২ টা ২০ মিনিটে ট্রেনটি হাওড়া পৌছয়। কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটছে। ঠান্ডা পড়ছে। এই অবস্থায় এত ভোরে যাত্রী হওয়াটা রীতিমত চ্যালেঞ্জের বলেই মনে করছেন রেল আধিকারিকরা। আর এরপরেই সময় বদলের ভাবনা রেলের।
যদিও এখনও পর্যন্ত এই বিষয়েস সরকারি ভাবে কোনও সিদ্ধান্ত নেয়নি রেল। এমনটাই নিউজ ১৮ হিন্দিতে প্রকাশিত খবরে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, রাঁচি এবং হাওড়া বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনে যাত্রা করেছেন এমন এক হাজার যাত্রীর মতামত জানতে চাওয়া হয়েছিল। প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং রাঁচি রেলওয়ে বোর্ড এই সমীক্ষা চালায়। আর সেই সমীক্ষাতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
দেখা যায়, ট্রেনের (Vande Bharat Express) সময় নিয়ে খুশি নন ৮৫ শতাংশ যাত্রী। এর সবচেয়ে বড় কারণ হল ঠাণ্ডা আবহাওয়া! এক কথায় সবাই জানিয়েছেন যে, এত সকালে ট্রেন ধরা সম্ভব নয়। প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন সূত্র জানা গিয়েছে, রাঁচি-হাওড়া বন্দে ভারতের ২০ থেকে ২৫ শতাংশ আসন খালি রয়েছে। আর সেটা সময়ের কারণই বলে মত।
আর এই সময়ের বদলের দাবি অ্যাসোসিয়েশনের তরফে দীর্ঘদিন ধরে উঠছে তবে সমীক্ষার রিপোর্ট ইতিমধ্যে রেলমন্ত্রককে পাঠানো হয়েছে বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর সেখান থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই সময় (Vande Bharat Express) বদল করতে পারে রেল। জানা গিয়েছে, পাঁচটার বদলে ৭টা রাঁচি-হাওড়া বন্দে ভারতের সময় হতে পারে। যদিও শেষমেশ কি হয় সেটাই দেখার।












Click it and Unblock the Notifications