একই সঙ্গে চারটি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়ায় হুড়োহুড়ি, সাঁতরাগাছিতে পদপিষ্ট হয়ে মৃত্যু
৫ বছর কেটে গেলেও কথা রাখেননি মুখ্যমন্ত্রী, ভোটের আগে জবাবদিহি চাইছে মানুষ। অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন রাজ্য গড়ে উঠেছে। সেই তেলেঙ্গানা রাজ্যে মেয়াদ শেষের আট মাস আগে হঠাৎ করেই ভোটের দামামা বেজেছে।
সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দুই যাত্রীর, জখম ১২ জন। একইসঙ্গে আপ ও ডাউন ট্রেনের যাত্রীরা ফুটব্রিজে উঠে পড়ায় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ-টা নাগাদ এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তিনটি প্ল্যাটফর্মে চারটি ট্রেন এসে পড়ায় এক পথে যাতায়াতে সমস্যা তৈরি হয়। যাত্রীদের ওঠানামার মধ্যেও ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

সাঁতরাগাছি স্টেশনের এক, দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে হাওড়া আদ্রা প্য়াসেঞ্জার, শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস, শালিমার-চেন্নাই এসি এক্সপ্রেস ও অন্য একটি প্ল্যাটফর্মে হাওড়া-আমতা লোকাল দাঁড়িয়ে ছিল। মাইকে এই ট্রেনগুলির নাম ঘোষণা হতেই ফুট-ব্রিজের উপরে হুড়োহুড়ি লেগে যায়। চারটি ট্রেনের যাত্রী একে অপরের সঙ্গে ধাক্কা-ধাক্কি-তে জড়িয়ে যান। উল্টোদিকে ট্রেন থেকে নামা যাত্রীরা ফুটব্রিজে উঠতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি জটিল হয়ে যায়। ফুটব্রিজের ওঠা ও নামার পথ আটকে যায়। হুড়োহুড়িতে বহু যাত্রী ফুটব্রিজের উপর পড়ে যান। এর ফলে পদপিষ্ট হন বহু যাত্রী।

গুরুতর জখম অবস্থায় যাত্রীদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে দু'জনকে মৃত বলে ঘোষণা করা হয়। জখমদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে জনা পাঁচেক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে দুই শিশু ও এক মহিলা রয়েছেন।
এই ঘটনায় রেলের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে পড়েছে। এই মর্মান্তিক ঘটনার দায় এড়াতে পারে না রেল। এমন প্রশ্নও তুলতে শুরু করেন ট্রেন যাত্রীরা। কেন চারটি ট্রেনকে একসঙ্গে স্টেশনে ঢোকানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ যদি সতর্ক হত, তাহলে পদপিষ্টের মতো ঘটনা এড়ানো যেত বলে মনে করছেন অনেকে।

পদপিষ্টের ঘটনার পর অনেকেরই খোঁজ মিলছিল না। আত্মীয়দের খোঁজার জন্য দক্ষিণ-পূর্ব রেলের তরফে হেল্পলাইন খোলা হয়। খড়গপুরের জন্য হেল্পলাইন নম্বর ০৩২২২১০৭২ এবং সাঁতরাগাছির জন্য হেল্পলাইন নম্বর ২৬২৯ ৫৫৬১।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications