Vande Bharat Express: সপাটে চড় যাত্রীর! হাওড়া-রাঁচি বন্দে ভারতে একী কাণ্ড, ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
Vande Bharat Express: দেশের অন্যতম প্রিমিয়াম এবং প্রেস্টিজিয়াস ট্রেনের মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস। কয়েক বছরের মধ্যেই যাত্রীদের অন্যতম ভরসার ট্রেন হয়ে উঠেছে। কিন্তু মাঝে মধ্যেই বন্দে ভারতকে ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক। তেমনই এক ঘটনার সাক্ষী থাকল রাঁচি-হাওড়া বন্দে ভারতের যাত্রীরা।
নিরামিষ খাবারের বদলে যাত্রীকে দেওয়া হল নন-ভেজ খাবার। আর দেখা মাত্র রেল কর্মীকে সপাটে চড় যাত্রীর। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল (Video Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Vande Bharat Express)।

আর তা সামনে আসার পরেই একেবারে হৈচৈ পড়ে যায়। যদিও ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করে দেখিনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে 'অমর উজালা'র পোর্টালের খবর অনুযায়ী, ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের (Vande Bharat Express) মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। যাত্রীর দাবি, তিনি নিরামিষ খাবারের অর্ডার দিয়েছিলেন। কিন্তু তাঁকে যে খাবার দেওয়া হয় তাতে দেখা সেটি আমিষ। প্রথম নজরে পড়েনি ওই যাত্রীর।
Vande Bharat by mistake served Non-Veg food to a old person. He didn't saw instructions and ate the food. Being vegetarian he realised it tastes like non-veg so he got furious & gave 2 tight slap to the waiter.
— Kunal Verma (@itsmekunal07) July 27, 2024
Vande Bharat - Howrah to Ranchi
Date - 26/ July/ 24
Live recording- pic.twitter.com/Mg0skE3KLo
এমনকি খাবারের উপর লেখাও পড়েননি তিনি। আর তা না পড়েই আমিষ খাবার মুখে তোলেন। আর এরপরেই চরম রেগে যান। হাওড়া-রাঁচি বন্দে ভারতের (Vande Bharat Express) খাবারের দায়িত্বে থাকা কর্মীকে ডেকে পাঠান। এবং সপাটে চড় কষিয়ে দেন। ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেন। এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। এই ঘটনায় যদিও রেলের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।
- Vande Bharat Express: ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এক যাত্রী ঘটনার (Vande Bharat Express) ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখছেন, এক যাত্রী নিরামিষ খাবার চেয়েছিলেন। কিন্তু তাকে নন-ভেজ পরিবেশন করা হয়েছিল। এতে তিনি ক্ষুব্ধ হয়ে রেল কর্মীকে চড় মারেন। ভিডিও'তে স্পষ্ট দেখা যাচ্ছে, ওই যাত্রী ঘটনায় চরম ক্ষুব্ধ। বারবার ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছেন। এমনকি ওই কর্মীকে ঘটনার জন্য ক্ষমা চাইতেও দেখা যাচ্ছে।
যদিও ওই ট্রেনের বেশ কয়েকজন যাত্রীকে আবার ওই কর্মীর পাশে দাঁড়াতেও দেখা যাচ্ছে। এমনকি ওই যাত্রীকে ক্ষমা চাইতেও বলছেন। আর এই ঘটনা ঘিরে একেবারে সরগরম নেট দুনিয়া।












Click it and Unblock the Notifications