Howrah-CSMT Mail: প্রবল ঝাঁকুনি, ধীরে ধীরে বগিটা পুরো কাত হয়ে গেল! মনে পড়লেই শিউরে উঠছেন দেউলেশ্বর সাহা
Howrah-CSMT Mail Accident: তখন রাত সাড়ে তিনটে বাজে। হঠাৎ খুব শব্দ। এরপরেই অনুভব করলাম আমাদের বগিটা পুরো কাত হয়ে গিয়েছে। এখনও মঙ্গলবার ভোররাতের ঘটনা মনে পড়লে শিউড়ে উঠছেন দেউলেশ্বর সাহা।
অভিশপ্ত হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেলের বি-৩ কামরার (Howrah-CSMT Mail Accident) ছিলেন তিনি। বহু বছর ধরেই মুম্বই'য়ের বাসিন্দা দেউলেশ্বরবাবু। সম্প্রতি কলকাতায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন।

আগেও একাধিকবার সিএসএমটি মেলে মুম্বই ফিরেছেন। সেই মতো সোমবার হাওড়া থেকে নির্ধারিত সময়েই ট্রেনে (Howrah-CSMT Mail Accident) ওঠেন। কিন্তু এমন ঘটনার যে সাক্ষী হতে হবে তা কল্পনাতেও ভাবেননি দেউলেশ্বর সাহা। ভোররাতের কথা মনে পড়লে এখনও শিউড়ে উঠছেন। বলছেন, খুব জোর বেঁচে গিয়েছে। আগামিদিনে এই ট্রেনে আর সফর করবেন কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন।
Howrah-CSMT Mail Accident: ভোর রাতে ঠিক কী ঘটেছিল?
ওয়ান ইন্ডিয়া বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দেউলেশ্বরবাবু জানাচ্ছেন, সবাই শুয়ে ছিল। তখন রাত সাড়ে তিনটে বাজে। হঠাত করেই গোটা ট্রেনটা কেঁপে উঠল। সঙ্গে প্রবল আওয়াজ। অনুভুব করলাম, ধীরে ধীরে ট্রেনের বগিটা কাত হয়ে যাচ্ছে। পাশে দেওয়াল থাকায় কোনও ভাবে আটকে যায়। না হলে সম্পূর্ণ বগিটাই উলটে যেত বলে জানান।
দেউলেশ্বরবাবুর কথায়, এরপরেই সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায়। একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। সবাই ট্রেন থেকে নামতে শুরু করে দেয়। এত রাতে কি করব বুঝতে পারছিলাম না। চারপাশ জুড়ে শুধু অন্ধকার...একবার মনে হল নামব না, মরার হলে এখানেই মরব, বলছেন অভিশপ্ত ট্রেনের এই যাত্রী।
কিন্তু শেষমেশ ট্রেন থেকে নেমেই পড়েন। কোনও রকমে চক্রধরপুর যান। কিন্তু সেটাও খুব সহজ ছিল না। দেউলেশ্বর সাহা বলছেনম একদিনে বৃষ্টি পড়েছে। এরপর এত ভারী জিনিসপত্র। তা নিয়ে হাঁটা মোটেই সহজ ছিল না। কিন্তু যেতে তো হবেই...কোনও রকমে চক্রধরপুর স্টেশন পৌঁছন। ইতিমধ্যে বিশেষ ট্রেন দিয়েছে রেল। তাতেই চক্রধরপুর স্টেশন থেকে মুম্বই ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন দেউলেশ্বর সাহা।
বলে রাখা প্রয়োজন, এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার আগে ঘটনাস্থলে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। বেশ কয়েকটি বগি লাইন থেকে ছিটকে যায়। মূলত দুটিও ট্র্যাকের মাঝে যে জায়গা থাকে সেখানেই মালগাড়িটির অন্তত চারটি বগি ছিটকে যায়। আর তাতেই সজোরে ধাক্কা মারে মুম্বইগামী সিএসএমটি মেল। এরপরেই লাইনচ্যুত হয় অন্তত ১৮ টি বগি। দাবি ওই রেল আধিকারিকের।












Click it and Unblock the Notifications