মা-বোনের বিকৃত ছবি টাঙিয়ে দেওয়ার হুমকি, অশোকনগরের ওই তৃণমূল নেতাকে সাসপেন্ড করল দল
বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছিল। অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারের বক্তব্য ভিডিও ভাইরাল হয়ে যায় নিমেষে। আরজি কর কাণ্ডে শাসক দল তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে। এই নেতার বক্তব্যে আরও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিল তৃণমূল কংগ্রেস।
প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকারকে শাস্তির মুখে পড়তে হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা কুৎসা করছে, তাদের মা - বোনদের ছবি বিকৃত করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে আসার হুঁশিয়ারি দেন তিনি৷ তার বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডের সভামঞ্চ থেকে 'ফোঁস' করতে বলেছিলেন দলের নেতা - কর্মীদের। তারপর থেকেই বিতর্কিত মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেস নেতারা। বিভিন্ন জায়গায় আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। তবে এখনও অবধি অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন অশোকনগরের এই প্রাক্তন কাউন্সিলর। এমনই বক্তব্য ওয়াকিবহাল মহলের একাংশের।
অতীশ সরকার কী বলেছেন ওই পথসভা থেকে? তিনি বলেছেন, " আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা - বোনকে বিকৃত করে আপনার বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব। শুনে রাখবেন, আজকে বলে গেলাম। সাবধান হয়ে যান।"
এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোড়ন। পথসভার পিছনে কর্মসূচি উপলক্ষে ফ্লেক্স লাগানো আছে তাতে লেখা হয়েছে, " মা-বোনেদের সম্মান, আমাদের সকলের সম্মান।" আর তার সামনে দাঁড়িয়েই মা-বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দেওয়ার কথা বলছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। উপস্থিত সকলে সেই বক্তব্য শুনছেন। একজন আবার হাততালিও দিলেন। সেই ভিডিও এখন ভাইরাল।
অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, এই আচরণের নিন্দা করছে দল। এবং তাঁকে চিহ্নিত করে @AITCofficial এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 2, 2024
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন। বিজেপির অন্যান্য নেতারাও সেই ভিডিও শেয়ার করছেন। শিক্ষিত মহলে এই বক্তব্য ঘিরে জোড় বিতর্ক তৈরি হয়েছে। শাসক দলের অবস্থান ঘিরে ফের প্রশ্ন উঠেছে। এরপরেই আর কালবিলম্ব করেনি তৃণমূল।
তৃণমূল নেতাকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। এক বছরের জন্য দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেছেন।
কুণাল লিখেছেন, " অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা-বোনদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন, এই আচরণের নিন্দা করছে দল। এবং তাঁকে চিহ্নিত করে @AITCofficial
এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।" পরিস্থিতি অনুকূলে নয়। এ কথা বুঝেই কি তড়িঘড়ি সাসপেন্ড? এই প্রশ্ন উঠছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications