ভারী বর্ষণে ভিজতে চলেছে বাংলার একাংশ! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে

মুষলধারায় বর্ষণ দেখতে চলেছে রাজ্যের দক্ষিণবঙ্গের একাংশ। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

মুষলধারায় বর্ষণ দেখতে চলেছে রাজ্যের দক্ষিণবঙ্গের একাংশ। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে এবার নিম্নচাপ ক্রমেই সরে যাচ্ছে ওড়িশার দিকে। সোমবার রাতে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপোসাগরে অবস্থান করায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করেছে ওড়িশাতে। তবে বাংলার অবস্থা কীরকম দেখে নেওয়া যাক।

 বৃষ্টি কোন অংশে

বৃষ্টি কোন অংশে

ওড়িশার দিকে যেহেতু নিম্নচাপের অবস্থান , তাই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে পশ্চিমাঞ্চলের জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল।

 কলকাতা কী পাবে স্বস্তির বৃষ্টি?

কলকাতা কী পাবে স্বস্তির বৃষ্টি?

কলকাতাতেও আজ স্বস্তির বৃষ্টি নামবে। কলকাতা সংলগ্ন জেলাতে বৃষ্টির পরিমাণ পশ্চিমাঞ্চলের জেলাগুলির মতো না হলেও, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল।

মৌসুমী বায়ুর প্রভাব নেই

মৌসুমী বায়ুর প্রভাব নেই


রাজ্যে এই বছর অনেকটা পরে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আর তবে এখনও পর্যন্ত মৌসুমী বায়ু দুর্বল হওয়ায় সেভাবে প্রবল বর্ষার ছবি উঠে আসছে না বাংলার বুকে। অন্যদিকে, নিম্চাপও সরে যাচ্ছে ওড়িশার দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+