ঘূর্ণিঝড় অশনির 'প্রভাব' বাংলাতেও, বৃষ্টির সম্ভাবনা! জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে
আপাতত তাপমাত্রার (Temperature) সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে গরমের সঙ্গে ঘামের অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতররের। ঘূর্ণিঝড় অশনি অনেক দূর দিয়ে চলে গেলেও
আপাতত তাপমাত্রার (Temperature) সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে গরমের সঙ্গে ঘামের অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতররের। ঘূর্ণিঝড় অশনি অনেক দূর দিয়ে চলে গেলেও এর সামান্য প্রভাব পড়তে চলেছে এই বাংলাতেও।

উত্তরবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২১ মার্চ সোমবার সকালের মধ্যে প্রায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন দার্জিলিং এবং কালিম্পং জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না আগামী ৪-৫ দিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২১ মার্চ সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। এছাড়া তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৭.৪)
বালুরঘাট (৩৩)
বাঁকুড়া (৩৮.১)
ব্যারাকপুর (৩৬.৪)
বহরমপুর (৩৬.৪)
বর্ধমান (৩৬)
ক্যানিং (৩৫.৪)
কোচবিহার (৩৬)
দার্জিলিং (২৩.২)
দিঘা (৩২.৭)
কলকাতা (৩৫.৫)
মালদহ (৩৫.৮)
পানাগড় (৩৭.৫)
পুরুলিয়া (৩৬.৩)
শিলিগুড়ি (৩৬.১)
শ্রীনিকেতন (৩৫.৯)

বঙ্গোপসাগরে নিম্নচাপ
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা বর্তমানে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এর প্রাল্য আরও কিছুটা বাড়বে। অর্থাৎ ২০ মার্চ সকালে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি দিয়ে এটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ২১ মার্চ নাগাদ আরও কিছুটা শক্তি বাড়িতে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেি মনে করছেন আবহ বিজ্ঞানীরা। এরপর সেটি ২২ মার্চ নাহাগ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তরে মায়ানমার এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বাংলাদেশের কাছাকাছি পৌঁছবে।

পশ্চিমবঙ্গের ওপরে প্রভাব
এই সিস্টেমটি যেহেতু পশ্চিমবঙ্গ তথা দক্ষিণবঙ্গ থেকে অনেক দূরে রয়েছে, তাই এখানে তার প্রভাব সেরকমভাবে পড়বে না। তবে ২২ মার্চ নাগাদ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।












Click it and Unblock the Notifications