বেহালায় ফুটপাত আটকে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের অফিস, সেটি ভেঙে দিল পুলিশ
একে একে নিভিল ডেউটি? পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যেন এখন সেই কথাই বলা যায়। শিক্ষা দফতরের দুর্নীতির অভিযোগে প্রায় দুই বছর জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। তৃণমূল তাঁকে সব পদ থেকে অব্যাহতি দিয়েছে। শেষপর্যন্ত পড়ে ছিল বন্ধ হওয়া কার্যালয়। আজ কলকাতা পুলিশ সেটিও ভেঙে দিল।
মমতা বন্দ্যোপাধ্যায় নির্মাণ বেআইনি, পার্কিং, ফুটপাত দখল বিষয় নিয়ে সরব হয়েছেন। প্রশাসনকে কড়া হাতে মোকাবিলা করতে বার্তা দিয়েছেন। তারপর থেকেই কলকাতায় অভিযান চলছে পুলিশের। হকার উচ্ছেদ অভিযান আগামী এক মাস বন্ধ। কিন্তু বেআইনি কার পার্কিং ও অন্যান্য ইস্যুতে কলকাতা পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। বেহালা ম্যানটনে ফুটপাত দখল করে একটি কার্যালয়ে তৈরি করা হয়েছিল বলে দীর্ঘদিনের অভিযোগ। বিরোধীরা সেই অভিযোগ করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। কারণ, পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, পরিষদীয় দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ছিলেন তিনি।
পার্থ চট্টোপাধ্যায় ওই কার্যালয়ে প্রতি সপ্তাহেই যেতেন। বেশ কিছুটা সময় কাটাতেন সেখানে। ফলে কার্যালয় সম্পর্কে প্রশ্ন তোলার সাহস সেই সময় তেমন কারোর ছিল না। এ কথাই বারবার বলে আসছে ওয়াকিবহাল মহল। কিন্তু এবার আর কোনও বাধা থাকল না।
পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে মুখ্যমন্ত্রী কখনোই সওয়াল করেননি। তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়ের কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট বিড়াম্বনায় পড়েছে। প্রাক্তন শিক্ষা শিল্পমন্ত্রী সম্পর্কে আর খুব একটা পক্ষে বক্তব্য রাখেননি তৃণমূল নেতৃত্ব
আলিপুর জেলে বন্দি থাকা পার্থকে কেউ দেখতেও যাননি।
ওই পার্টি অফিসটি বেহালায় ছিল। যদিও পার্থ গ্রেফতার হওয়ার পর থেকে সেটি বন্ধ থাকত। এবার সেই পার্টি অফিসটিও ভেঙে দেওয়া হল। কলকাতা পুলিশের পক্ষ থেকে শুক্রবার সকালে বুলডোজার নিয়ে আসা হয়। ফুটপাত আটকে তৈরি হওয়া পার্টি অফিসটি কিছু সময়ের মধ্যেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।












Click it and Unblock the Notifications