অর্থমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নন, বুধবার বাজেট পেশ করবেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

টানা তৃতীয়বার বাংলার কুর্সির দখল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় তৃণমূলের তৃতীয় মেয়াদের সরকার বুধবার প্রথম বাজেট পেশ করতে চলেছে।

টানা তৃতীয়বার বাংলার কুর্সির দখল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় তৃণমূলের তৃতীয় মেয়াদের সরকার বুধবার প্রথম বাজেট পেশ করতে চলেছে। আর এবার অর্থমন্ত্রী অমিত মিত্র নন, কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাজেট পেশ করবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

অর্থমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নন, বুধবার বাজেট পেশ করবেন পার্থ

পার্থ চট্টোপাধ্যায় বলেন, এখনও অবধি আমি এ বিষয়ে কোনও নির্দেশ পাইনি। তবে পরিষদীয় মন্ত্রী হিসেবে আমি বাজেট পড়তেই পারি। এক্ষেত্রে আইনগত কোনও সমস্যা নেই। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ, তাই তাঁর না থাকার কারণেই বাজেট পড়তে পারেন তিনি। এই বাজেট তৈরি করে দেবেন অর্থমন্ত্রী অমিত মিত্রই।

বুধবার বেলা ১টা ৩০ মিনিট নাগাদ রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। তা শষ করেই বিধানসভা কক্ষে বাজেট বক্তৃতা শুরু করবেন শিল্পমন্ত্রী তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ বছরই বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করে বিগত তৃণমূল সরকার। তখন অর্থমন্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবিধানিক রীতি অনুযায়ী অর্থমন্ত্রী কোনও কারণে বাজেট পেশ করতে না পারলে মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী বাজেট পেশ করতে পারেন। সেক্ষেত্রে রাজ্যপালের অনুমতি নেওয়া জরুরি। ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী ভোট অন অ্যাকাউন্ট পেশের আগে রাজ্যপালের অনুমতি নিয়ে বাজেট পেশ করেছিলেন। এবার রাজ্যপালের অনুমতিক্রমেই বাজেট পেশ করবেন পরিষদীয় মন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+