মুদ্রণে ত্রুটি! মমতার প্রভাবশালী মন্ত্রীকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ
সমাবর্তন বিতর্কে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। ২৯ নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়।
সমাবর্তন বিতর্কে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। ২৯ নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। বিতর্ক আমন্ত্রণপত্রে থাকা তাঁর নাম নিয়ে। প্রথমে ছাপা হয়েছিল 'পাঠা চট্টোপাধ্যায়'। পরে তা নজরে আসতেই পরিবর্তন করে ভুল সংশোধন করা হয়। কিন্তু এই মধ্যে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রকাশ পাচ্ছে নানা বিদ্রুপ।

মুদ্রণে ত্রুটি
২৯ নভেম্বর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেশ কিছু আমন্ত্রণপত্র পাঠানোও হয়ে যায়। পরে কর্তৃপক্ষের নজরে আসে ইংরেজি Partha নামের জায়গায় 'r' নেই। তবে এরই মধ্যে আমন্ত্রণ পত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ
কেউ কেউ বলছেন মানুষ ভুল করলেও যন্ত্র চিনতে পেরেছে। ডিজিট্যাল বাংলার অনেক উন্নতি হয়েছে। কেউ আবার বিদ্রুপ করে বলছেন সত্যি কথা লেখার জন্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ।

উপাচার্যের বক্তব্য, ভুল ছাপাখানার
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ছাপার ভুল নজরে আসার সঙ্গে সঙ্গে সংশোধন করা হয়েছে। তাঁর দাবি সঠিক লেখা ছাপা খানায় পাঠানো হয়েছিল। ভুল করেছে ছাপাখানা।

ভুল নজরে আসার পর নতুন করে আমন্ত্রণ পত্র
ভুল নজরে আসার পর নতুন করে আমন্ত্রণপত্র ছাপানো হয় বিশ্ববিদ্যালয়ের তরফে থেকে। পরবর্তী পর্যায়ে তা আমন্ত্রিতদের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications