টাকা নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, ইডির জেরায় স্বীকার করেছেন কুন্তল ঘোষ
ইডির কাছে বিস্ফোরক দাবি কুন্তল ঘোষের
েজরায় চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূল কংগ্রেস যুবনেতা কুন্তল ঘোষ। ইডিকে জেরায় তিনি জানিয়েছেন যে বেআইনি নিয়োগের জন্য টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে যে ৩০ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠছে। আসলে সব টাকার হিসেব বুঝে নিতেন আধিকারিকরা। গতকাল কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ৮ ঘণ্টা জেরা করেছে ইডি।

টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়
ইডির জেরায় ফের বিস্ফোরক দাবি তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষের। সূত্রের খবর তদন্তকারীদের জেরার মুখে নাকি কুন্তল ঘোষ জানিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী নিয়োগের জন্য টাকা নিতেন। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যে নিয়োগ দুর্নীতিতে জড়িত তা আবারও একবার প্রমাণ হয়ে গেল কুন্তল ঘোষের দাবিতে। অভিষেক ঘনিষ্ঠ এই তৃণমূল যুব কংগ্রেস নেতার বিরুদ্ধে ৩০ কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে কুন্তল ঘোষ দাবি করেছেন, তাঁর কাছ থেকে ৩০ কোটি টাকা আধিকারীকরা হিসেব করে নিয়ে যেতেন।

আসল মাথা ধরা পড়বে
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল কুন্তল ঘোষকে। সেখানে যাওয়ার পথে সাংবাদিকদের বলেছিলেন বড় মাথা ধরা পড়বে। তিনি আরও দাবি করেছিলেন তার বিরুদ্ধে আকাশ ছোঁয়া ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু কে সেই ষড়যন্ত্র করেছেন তা নিয়ে কোনও মন্তব্য তিনি করেননি। গতকাল কুন্তল ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৮ ঘণ্টা জেরা করেছেন তদন্তকারীরা। কুন্তলের বাড়িতে তল্লাশি দিনেই শান্তুন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি।

তাপস মণ্ডলের বিস্ফোরক দাবি
ইডির জেরায় একের পর এক বিস্ফোরক দাবি করেছেন তাপস মণ্ডল। তিনিই প্রথম কুন্তল ঘোষের বিরুদ্ধে টাকা নেওয়ার দাবি করেছিলেন। ইডির জেরায় প্রথম তাপস মণ্ডল দাবি করেছিলেন চাকরি দেওয়ার নাম করে ৩০ কোটি টাকা নিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষ। এবং নীলাদ্রি নামে এক জনের কাছে সেই টাকা রাখতে দেওয়া হয়েছিল। কুন্তল ঘোষের ঘর থেকে উদ্ধার কালো ডায়রিতেও টাকার হিসেব লেখা আছে। সাঙ্কেতিয় ভাষায় লেখা রয়েছে কার কাছে কত টাকা তিনি নিয়েছেন। সেই সাঙ্কেতিক নাম গুলি খতিয়ে দেখা হচ্ছে।

নীলাদ্রি কে
কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে ইডি। সূত্রের খবর জেরার সময় টাকা নেওয়া নিয়ে একে অপরের উপর কেবল দোষারোপ করেছেন তাঁরা। কিন্তু কে টাকা নিয়েছেন এবং কার কাছে টাকা রয়েছে সেটা এখনও স্পষ্ট হয়নি। সেটা জানতে তাপস মণ্ডলকে ১৩ ঘণ্টা জেরার পর আবারও তলব করে জেরা করে ইডি। এমনকী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। তাপস মণ্ডল বারবার নীলাদ্রি চৌধুরী নামে এক ব্যক্তির নাম করছেন। তাঁর কাছে টাকা রয়েছে বলে দাবি করেছেন।












Click it and Unblock the Notifications